০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

হোমনা-মেঘনা আসন বহাল রাখার দাবিতে হাইকোর্টের রুল

হোমনা-মেঘনা আসন পরিবর্তন করে মেঘনা-দাউদকান্দি ঘোষণা করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা রীট পিটিশনে হাইকোর্ট দুই সপ্তাহের রুল জারি করেছে। আদালত নির্বাচন কমিশনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে।

কুমিল্লার হোমনা-মেঘনা আসনকে আইনের ব্যত্যয় ঘটিয়ে পরিবর্তন করা হয়েছে অভিযোগ এনে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন বিএনপি ও নাগরিক সমাজের নেতারা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) হাইকোর্টের ৩০ নম্বর কোর্টে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রতি ২ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করেন।

রীট আবেদনকারীরা হলেন—হোমনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশীদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমান্ডার আব্বাসউদ্দিন আহমেদ এবং হোমনা-মেঘনা নাগরিক সমাজের আহ্বায়ক মো. আবুল বাশার। তাদের দাবি, নির্বাচন কমিশন আইন লঙ্ঘন করে হোমনা-মেঘনা আসনের পরিবর্তে মেঘনা-দাউদকান্দি আসন ঘোষণা করেছে।

আবেদনকারীদের পক্ষে রীট মামলা পরিচালনা করেন ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল ও অ্যাডভোকেট মো. শাহিন মিয়া।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

হোমনা-মেঘনা আসন বহাল রাখার দাবিতে হাইকোর্টের রুল

০৫:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫