০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স (ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ কর্মকর্তা) এর সনদপত্র বিতরণ

  • Sarakhon Report
  • ১০:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 151
সারাক্ষণ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ কর্মকর্তাদের ১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান  (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর এর অফিসার্স ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উক্ত ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।
তিনি কোর্স সমাপ্তকারী কর্মকর্তাগণদের বিমান বাহিনীর ভবিষ্যৎ রুপকার উল্লেখ করে নেতৃত্ব, পেশাদারিত্ব, নৈতিকতা ও বাহিনীর প্রতি অঙ্গীকার বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তদপুরি তিনি এরোস্পেস জগতে বৈশ্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলার জন্য সর্বদা নিজেদের কারিগরিভাবে প্রস্তুত রাখা এবং কারিগরি স্বনির্ভরতার জন্য চেষ্টা করে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে অফিসার্স ট্রেনিং স্কুল এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল, এসিএসসি, পিএসসি, পিএইচডি নতুন কারিকুলাম এবং এর স্বকীয়তা সবার মাঝে তুলে ধরেন।
উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৩১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন। ১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স এর ফ্লাইট লেফটেন্যান্ট শাশ্বত সরকার দীপ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে ঘাঁটির বিভিন্ন উইং, স্কোয়াড্রন, ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

১৪তম ক্যাটাগরাইজেশন-ডি কোর্স (ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ কর্মকর্তা) এর সনদপত্র বিতরণ

১০:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪