১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬
শীর্ষ আদালতের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেড় বছরে আন্দোলনের প্রত্যাশা পূরণ হয়নি, সংস্কারের চেয়ে ঘাটতিই বেশি: টিআইবি বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের শেষ ধাপ ফেব্রুয়ারির নির্বাচন “কান ধরে ওঠ বস” “সর্বমিত্র” করাচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে উন্নয়নের পথেই বাড়বে রোগঝুঁকি চীন-ভারত সীমান্ত সংষর্ষের সময় ভারতীয় নেতৃবৃদ্ধ সিদ্ধান্তহীনতায় ভূগেছিলো- রাহুল গান্ধী ভারতের প্রতিযোগিতা শক্তিশালী করার পথে বাজেটের দিকনির্দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন: ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক কমে ১৮ শতাংশ গোপন বিয়ে মেনে নেয়নি ছেলের পরিবার, গৌরীপুরে ট্রেনের নিচে তরুণীর মর্মান্তিক মৃত্যু জাবি ছাত্রদল নেতা রনি আর নেই, দগ্ধ হয়ে ঢামেকে মৃত্যু

গোপন বিয়ে মেনে নেয়নি ছেলের পরিবার, গৌরীপুরে ট্রেনের নিচে তরুণীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে গোপন বিয়ে নিয়ে পারিবারিক অস্বীকৃতি ও মানসিক চাপের জেরে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। সোমবার সকালে উপজেলার গজন্দর গ্রামে রেললাইন থেকে তাঁর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত তরুণীর পরিবার দাবি করেছে, বিয়ের বিষয়টি মেনে না নেওয়ায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে এই সিদ্ধান্ত নেন তিনি।

নিহত তরুণীর নাম লামিয়া আক্তার মিম (২১)। তিনি গৌরীপুর উপজেলার গাভীশিমুল গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে এবং গৌরীপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, লামিয়া রাকিব (৩০) নামের এক যুবককে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। তবে রাকিবের পরিবার সেই বিয়ে মেনে নেয়নি। একপর্যায়ে রাকিব নিজেও লামিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

লালবাগে বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

লামিয়ার বড় বোন সামান্তা নাজনীন জানান, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাকিব ও লামিয়া সুলতান কাজির কাছে গোপনে বিয়ে করেন। সম্প্রতি লামিয়ার বিয়ের জন্য পরিবার পাত্র দেখতে চাইলে সে গোপন বিয়ের কথা জানায়। এরপর বিষয়টি নিয়ে ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে রাকিবের বাবা আবুল কাসেম স্পষ্টভাবে লামিয়াকে মেনে নিতে অস্বীকৃতি জানান। গতকাল রোববার দুপুরে পরিবারের সদস্যরা রাকিবের বাড়িতে গেলে একই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। এ সময় রাকিবের পরিবারের পক্ষ থেকে লামিয়ার সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের দাবি, রোববার রাত থেকে রাকিব লামিয়ার ফোন ধরেননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন লামিয়া। সোমবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, তিনি ঘরে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে খবর আসে, রেললাইনে ট্রেনের নিচে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। সেখানে গিয়ে কাপড়চোপড় দেখে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।

পুলিশে নারী পুরুষ সমানতালে এগিয়ে

এ ঘটনায় রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা আবুল কাসেম বিয়ে মেনে না নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এই মৃত্যুর ঘটনায় লামিয়ার পরিবারের সঙ্গে আপস-মীমাংসার চেষ্টা চলছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে গজন্দর গ্রাম এলাকার আউটার সিগন্যালের বাইরে থেকে লামিয়া আক্তার মিমের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর রেল জংশনের স্টেশনমাস্টার সফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনটি সকাল ৬টা ৪২ মিনিটে গৌরীপুর জংশন অতিক্রম করে। ওই সময় আউটার সিগন্যালের বাইরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

#গৌরীপুর #গোপনবিয়ে #পারিবারিকচাপ #রেললাইনে_মৃত্যু #আত্মহত্যা #ময়মনসিংহ

জনপ্রিয় সংবাদ

শীর্ষ আদালতের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

গোপন বিয়ে মেনে নেয়নি ছেলের পরিবার, গৌরীপুরে ট্রেনের নিচে তরুণীর মর্মান্তিক মৃত্যু

১১:১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬