১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বালিতে বিদেশিদের দৌড় ক্লাবে স্থানীয়দের বাদ দেওয়ার অভিযোগ, দুই ডাচ নাগরিক নিষিদ্ধ আসামে ভয়াবহ বন্যা, ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ে ৬ লাখের বেশি মানুষ জাপানে প্রথম মসজিদ নির্মাণ ঘিরে তীব্র বিতর্ক, পরিচয় সংকটে ফুজিসাওয়া আয়ারল্যান্ডের উপকূলে বিশাল হাঙরের অবিশ্বাস্য কাছাকাছি দেখা মিলছে বয়স বাড়লেও হাড় শক্ত রাখবে যেসব খাবার, দুধের বাইরেও আছে সহজ উপায় প্রাকৃতিক দুর্যোগে চীনের নতুন আতঙ্ক, কৃত্রিম বুদ্ধিমত্তায় ছড়াচ্ছে ভয়ংকর ভুয়া ভিডিও ওয়াশিংটনে জেলেনস্কি-নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠকে দুই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ট্রাম্পের ১৮ মাসে মার্কিন অর্থনীতি: স্থিতিশীলতার আড়ালে চাকরি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার চাপে উদ্বেগ ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানই প্রধান আলোচ্য, ওয়াশিংটনের পথে নেতানিয়াহু ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে, ব্যর্থ হলে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সরকার হঠাৎ মন্ত্রীদের ‘পুলিশ প্রটোকল’ তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে?

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার করা হয়েছে

বাংলাদেশের রাজধানীতে চলাচলের সময় মন্ত্রীরা এতদিন যে ‘পুলিশ প্রটোকল’ বা বিশেষ নিরাপত্তা সুবিধা পেয়ে আসছিলেন, বেশিরভাগের ক্ষেত্রে সম্প্রতি সেটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। ফলে গত সপ্তাহখানেক ধরে তাদেরকে পুলিশের বিশেষ প্রহরা ছাড়াই ঢাকার রাস্তায় চলাচল করতে হচ্ছে।

“এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও তার নিরাপত্তা বহর থেকে পুলিশ সদস্যদের সংখ্যা কমিয়ে এনেছেন,” বলছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা।

মন্ত্রিসভার দুই ডজন পূর্ণমন্ত্রীর মধ্যে বর্তমানে কেবল ছয়জন জ্যেষ্ঠ সদস্য ঢাকার মধ্যে পুলিশের বিশেষ প্রটোকল পাচ্ছেন। বাকি ১৮ জন মন্ত্রী কেবল ঢাকার বাইরে যাওয়ার সময় নিরাপত্তা সুবিধাটি নিতে পারবেন।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, এর ফলে বাহিনীটির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে বেশি সময় ও মনোযোগ দিতে সক্ষম হবেন।

সেইসঙ্গে, প্রটোকলের গাড়ি থানায় ফেরত যাওয়ায় তাদের যানবাহন সংকটও কমে আসবে বলে মনে করছেন তারা।

জনপ্রিয় সংবাদ

বালিতে বিদেশিদের দৌড় ক্লাবে স্থানীয়দের বাদ দেওয়ার অভিযোগ, দুই ডাচ নাগরিক নিষিদ্ধ

সরকার হঠাৎ মন্ত্রীদের ‘পুলিশ প্রটোকল’ তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে?

১০:৫৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬