১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার, এক দশকে বাঘের সংখ্যা বেড়ে ১২৫ চকবাজারে দুই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, চালকের মৃত্যু বাংলাদেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ পাকিস্তানি সৌন্দর্যের বাঁধাধরা মানদণ্ডে আমি মানি না: কুবরা খান আবার ফিরছে ‘পাকিস্তান আইডল’, দ্বিতীয় আসরের ফাইনাল হবে শিগগিরই পাকিস্তানে সরকার বদলালেই ফিরবে না মতপ্রকাশের স্বাধীনতা, দায় আইনি কাঠামোতেও পিপিপির প্রবীণ নেতা মালিক মুখতার আওয়ান আর নেই ভেন্টিলেটরের সংকটে পাকিস্তানের সরকারি হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত বিদ্যুৎ খাতের ঋণ সংকট নিয়ে অর্থ মন্ত্রণালয়কে দায়ী করল পাকিস্তানের বিদ্যুৎ বিভাগ পাকিস্তানে ফের ভয়াবহ বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও বন্যা

আজ কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া অধিদপ্তর

কালবেলা,

সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বুধবার (২৯ জুলাই) দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

ছবি: সংগৃহীত

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে, ফলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে শত কোটি টাকার ৯ সেতুর কাজ

জাগো নিউজ২৪,

গাইবান্ধায় প্রায় আড়াই বছর ধরে ১০০ কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিতব্য নয়টি সেতুর কাজ আটকে আছে। এরমধ্যে চারটি সেতুর কাজ শুরুই হয়নি। পাঁচটির কাজ বন্ধ আছে। এতে নির্মাণ ব্যয়ের পাশাপাশি মানুষের দুর্ভোগ বাড়ছে। এসব সেতুর নির্মাণকাজ কবে শুরু হবে, তা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অভিজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যাবে। সরকারের অনেক টাকা বাড়তি খরচ হবে।

গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগ (সওজ) কার্যালয় সূত্র জানায়, গাইবান্ধা জেলায় তিনটি প্যাকেজে মোট ১১টি সেতুর নির্মাণকাজ হাতে নেওয়া হয়। এগুলোর মোট দৈর্ঘ্য ৬৮০ দশমিক ৭৩ মিটার। সেতুগুলো নির্মাণে মোট ১১৬ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয় ধরা হয়। ‘জরাজীর্ণ, অপ্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন (রংপুর জোন)’ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার অংশে এসব সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে সওজ বিভাগ।

সূত্রটি আরও জানায়, প্রথম প্যাকেজে দুইটি সেতু ধরা হয়। একটি করতোয়া নদীর ওপর পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের পলাশবাড়ী উপজেলার করতোয়াপাড়া এলাকায় এবং আরেকটি সেতু (ঘাঘট-৩) ঘাঘট নদীর ওপর সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের সাদুল্লাপুর উপজেলার জামুডাঙ্গা এলাকায়। সেতু দুইটির দৈর্ঘ্য ২৪৩ দশমিক ৪৯ মিটার। এতে মোট ব্যয় ধরা হয় প্রায় ২৬ কোটি ৫৮ দশমিক ৫২ লাখ টাকা। কাজের দায়িত্ব পান ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মঈন উদ্দিন বাসি লিমিটেড।

দাম কমার পর আজ সোনার ভরি কত

কালের কণ্ঠ,

দেশের বাজারে গতকাল মঙ্গলবার সোনার দাম কমানো হয়েছে। প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা, যা ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্য হ্রাস পাওয়ায় স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দাম কমার পর আজ সোনার ভরি কত

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ১৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার, এক দশকে বাঘের সংখ্যা বেড়ে ১২৫

আজ কি বৃষ্টি হবে? কী বলছে আবহাওয়া অধিদপ্তর

১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬