কিছুক্ষণ আগে ফেসবুকে ইউনুসের দুটো বিবৃতি দেখলাম। একটি বাংলায়; অপরটি ইংরেজিতে। এই দুটো বিবৃতির সারমর্ম একই। তিনি গরীবদের জন্য প্রতিষ্ঠিত ব্যাংকটিকে চলমান আক্রমণ থেকে রক্ষা করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
ইন্টারেস্টিং ব্যাপার হল, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বাংলায় দেওয়া বিবৃতিতে কমেন্ট সেকশন বন্ধ রাখা হয়েছে। এটার কারণ বোধহয় তিনি বা তার লেস্পেনসাররা বুঝতে পেরেছে কিভাবে এই কমেন্ট সেকশন তার প্রতি ঘৃণায় ভরে যাবে। অপরদিকে, ইংরেজিতে দেওয়া বিবৃতিতে কমেন্ট সেকশন খোলা থাকলেও সেখানে রেস্ট্রিকশন দেওয়া আছে কারা মন্তব্য করতে পারবে। ইংরেজি বিবৃতিটা মূলত অবাঙ্গালীদের জন্য। এখানে দেখলাম তার দালাল এবং সুবিধাভোগীরা আবারও বলছেন তাকে ছাড়া এ দেশ চলতে পারেনা। তার আঠারো মাসের শাসনামল নাকি ছিল স্বর্ণযুগ বাংলাদেশের ইতিহাসে। যাহোক এই দালালরা যে পেড এজেন্ট সেটা কারো বুঝতে বাকি নেই। ইংরেজি বিবৃতির কমেন্ট বক্সে দেখলাম অনেকেই তাকে বাংলায় গালিগালাজ করেছে। অর্থাৎ ইংরেজিতে লিখলেও সেখানেও তার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।
এখন প্রশ্ন হল তার এই বিবৃতির কারণে তারেক রহমান সরকার কি এমন কোন ব্যবস্থা নেবে যাতে গ্রামীণ ব্যাংকের উপর হামলা বন্ধ হয়? আপাতদৃষ্টিতে মনে হয় সেটা সম্ভব হবে না। অনুমান করি গ্রামীণ ব্যাংকের উপর এই হামলা চলতেই থাকবে। (কেন চলতে থাকবে সেটা নিয়ে একটা দীর্ঘ পোস্ট দিয়েছি মাত্র দুদিন আগে। পড়ে দেখতে পারেন)। সত্যি কথা বলতে কি সরকার এখন ক্রমঅবনতিশীল আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে বেশি ব্যতিব্যস্ত। গ্রামীণ ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা শাখা গুলোতে পুলিশ বা বিজিবি মোতায়েন করা কোনোভাবেই সম্ভব নয়। সরকার তাকে বলতে পারে যে আপনার প্রটেকশনের জন্য ssf নিয়োগ করা হয়েছে। এর বাইরে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না।

এই অবস্থায় গ্রামীণ ব্যাংকের উপর অব্যাহত হামলা কিভাবে বন্ধ হতে পারে?
এটা সম্ভব যদি তিনি তার ১৮ মাসের শাসনামলে যে নৈরাজ্য এবং আইনহীনতা দেশে বিরাজ করছিল তার জন্য প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চান। একই সঙ্গে তাকে ঘোষণা করতে হবে গ্রামীণ ব্যাংক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সোশ্যাল বিজনেসের সাথে তার কোন সম্পর্ক থাকবে না। এটা প্রমাণ করতে তাকে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তরে অবস্থিত গ্রামীণ সেন্টারের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদিও অনেকে তার এই সামাজিক ব্যবসার কনসেপ্টকে এক যুগান্তকারী আইডিয়া হিসেবে দেখেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল তিনি এটা ব্যবহার করে তার ব্যক্তিগত সমৃদ্ধি বাড়িয়েছেন। অনেকে এটাকে টাকা পাচারের ভেইকেল হিসেবেও দেখেন।
আপনারা নিশ্চয়ই জানেন তার ব্যক্তিগত সুখ-সুবিধা, আরাম-আয়স বাড়লেও গ্রামীণ ব্যাংকের গ্রহীতাদের জীবনে তেমন কোন পরিবর্তন আসেনি। আর যে দারিদ্র্য বিমোচনের কারণে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন সেই দারিদ্র শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোথাও কমেনি।

এ প্রসঙ্গে উল্লেখ করি, তিনি একজন অর্থনীতিবিদ এবং শান্তির জন্য তার কোন অবদান নেই। এ কারণেই ২০০৬ সালে যখন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তখন এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে নোবেল কমিটি বাধ্য হয় একটা বিবৃতি দিতে। তারা বলেছিল ক্ষুধা এবং দারিদ্র্যের কারণে মানুষ সহিংসতার পথ বেছে নেয়। তাই দারিদ্র না থাকলে, ক্ষুধা না থাকলে পৃথিবীতে শান্তি আসবে। আর এই বিবেচনায় ইউনুসকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে।
কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, তার নোবেল পাওয়ার বিশ বছর পরেও শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোথাও দারিদ্র কমেনি।
উল্টো বিশ্বের সর্বত্র সংঘাত এবং সহিংসতা বেড়েছে। এ কারণে কোটি কোটি মানুষ আরো দরিদ্র, গৃহহীন এবং রিফিউজি হয়ে যাযাবরের মত দিন যাপন করছে। আর বিশ্বব্যাপী এই সংঘাতের মূল কারণ হলো ইউনুসের প্রভু পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার আধিপত্য বিস্তারের এজেন্ডা। সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্য, বিশেষ করে গাজায় এর মর্মান্তিক প্রতিফলন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি।

আরশাদ মাহমুদের আরও লেখা
বিশ্ব বাটপারের বাটপারি থামছেই না
শেখ হাসিনার প্রত্যাবর্তন!
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর এবং বাংলাদেশের সাংবাদিকতা
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানের মনোনয়ন: দেশের কি লাভ হবে?











