০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মমতা: শেষ অধ্যায়, নাকি ফিনিক্সের মতো নতুন করে উত্থান? মেট গালার আগে ঝলমলে আভাস, নিউইয়র্কে জোয়ি ক্রাভিৎসের স্বচ্ছ পোশাক আর বাগদানের আংটি নজর কাড়ল ফিলিসে বড় পরিবর্তন, যুক্তরাষ্ট্রে নতুন ম্যানেজার ডন ম্যাটিংলির ছোঁয়ায় জয়ের তাগিদ অস্কারের নতুন নিয়মে স্বাধীন নির্মাতাদের স্বস্তি, বদলে যাচ্ছে আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতার পথ কাইলি জেনার ও টিমোথি শ্যালামে—মেট গালার আগে ব্রডওয়েতে বিপরীত স্টাইলের ঝলক মেট গালার আগে ব্রডওয়েতে নজরকাড়া উপস্থিতি, নতুন ভূমিকায় কিম কার্দাশিয়ান মেট গালার আগে তেয়ানা টেইলরের ‘ডার্টি রোজ’ শোতে তারকাদের ভিড়, মঞ্চে নতুন উন্মাদনা তারকাদের স্টাইল ঝলকে জমজমাট সপ্তাহ, নজর কাড়লেন আমাল ক্লুনি থেকে সিমোন অ্যাশলি ডাবল ডেনিমে চমক, মেট গালার আগে কনর স্টরির ফ্যাশন ঝলক রাজনৈতিক পরিচয়ের আগে পেশাগত পরিচয়ের আহ্বান: মতিউর রহমান চৌধুরী

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশ্বের ঘৃনিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায় -জিএম কাদের

  • Sarakhon Report
  • ০৩:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • 85

সারাক্ষণ ডেস্ক 

“শহীদ বুদ্ধিজীবী দিবস” আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। বেদনা-বিধুর এই দিনে অতল শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। যারা, মহান স্বাধীনতা যুদ্ধে চুড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। গভীর শ্রদ্ধা, সমবেদনা এবং ভালোবাসা জানাচ্ছি শহীদ পরিবারের শোকার্ত প্রতিটি সদস্যদের প্রতি।

পৃথিবীর মানচিত্রে যখন ”বাংলাদেশ” নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিত হয়েছিলো। যখন এদেশের প্রতিটি প্রান্তে বিজয় উল্লাসের প্রতিক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছিলো কোটি কোটি মুক্তিকামী মানুষ। বুকের তাজা রক্তে কেনা গৌরবের লাল-সবুজের পতাকার যখন বিজয় মিছিল সুনিশ্চিত, তখন, পাক হানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো। স্বাধীন-স্বার্বভৌম বাংলাদেশ যেন মেধা ও মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যায় মেতে ওঠে। বাংলাদেশীদের পঙ্গু জাতিতে পরিনত করতেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা ঘৃনিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায়। এই নারকীয় হত্যাযজ্ঞে আত্মদান করেন অগণিত সূর্যসন্তান। এখনো মিরপুর ও রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাঙালী জাতির কাছে শ্রদ্ধা আর ভালোবাসার সৌধ।

শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপের “নতুন বাংলাদেশ” গড়তে দৃপ্ত পায়ে এগিয়ে যাবো।

জনপ্রিয় সংবাদ

মমতা: শেষ অধ্যায়, নাকি ফিনিক্সের মতো নতুন করে উত্থান?

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশ্বের ঘৃনিত ইতিহাসের নিকৃষ্ট অধ্যায় -জিএম কাদের

০৩:৫৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪