০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

ভূমি ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচি প্রণয়ন বিষয়ক সেমিনারে সিনিয়র সচিব সালেহ আহমেদ

  • Sarakhon Report
  • ০৬:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 70

ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সংস্কার কর্মসূচি প্রণয়নের মাধ্যমে জনগণের ভূমি বিষয়ক সকল ধরনের হয়রানি দূর হবে

নিজস্ব প্রতিবেদক 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার  ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি বিষয়ক সকল পলিসি জনবান্ধব করতে কাজ করছে। তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সংস্কার কর্মসূচি প্রণয়নের মাধ্যমে জনগণের ভূমি বিষয়ক সকল ধরনের হয়রানি দূর করা সহজ হবে। এছাড়া প্রয়োজনীয় সংস্কার-সংশোধনের মাধ্যমে দ্রুত ও নির্ভুল ভূমি জরিপ কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

ভূমি সচিব আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন। ‍এ সময় ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যন এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপীল বোর্ড এর চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে ল্যান্ড ম্যানেজমেন্ট রিফর্ম, সার্ভে আইন ১৮৭৫, ল্যান্ড জোনিং ও ভূমি সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে কৃষি জমি, জলাভূমি ও বনভূমি সুরক্ষা নিশ্চিতকরণ, ভূমি অধিগ্রহণ আইন, ভূমি আপীল বোর্ড বিধিমালা, ১৯৯০, ল্যান্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিস রিফর্ম, ভূমি সেবার নাগরিক রেটিং, জলাধার সংস্কার ও সংরক্ষণ, ল্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস রিফর্ম, অনলাইনে শতভাগ ঝামেলামুক্ত খতিয়ান ও ম্যাপ সরবরাহ, মিউটেশন সেবা ও ভূমি বিষয়ক অভিযোগ নিষ্পত্তি সেবাসহ ভূমি নাগরিক সেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

ভূমি সচিব বলেন, ভূমির যত্রতত্র ব্যবহারের ফলে প্রতিনিয়ত কৃষিজমিসহ বনভূমি ও জলাভূমি হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৃষিজমি সুরক্ষার জন্য মৌজাভিত্তিক ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

ভূমি ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচি প্রণয়ন বিষয়ক সেমিনারে সিনিয়র সচিব সালেহ আহমেদ

০৬:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪