০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শার্শায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ১১০ জন প্রধান বিচারপতির সঙ্গে বাকবিতণ্ডা, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ ধ্বংসস্তূপের নিচে ৯ দিন, তারপর অলৌকিক উদ্ধার—নেপালের বন্যায় দুই শ্রমিকের বেঁচে থাকার গল্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ইস্যু, বাড়ছে ইসলামবিদ্বেষী রাজনীতি ৯/১১-এর ২৫ বছর পর বিদেশি হামলার চেয়ে নিজ দেশের উগ্রপন্থীদের ভয় বেশি মার্কিনদের ডনবাসে রাশিয়ার অগ্রযাত্রা, ইউক্রেনের নতুন সামরিক নেতৃত্বের বড় পরীক্ষা কারাগারে বসেই আইনজীবী হওয়ার স্বপ্ন, এবার বার পরীক্ষার কঠিন চ্যালেঞ্জ কানাডার পাল্টা শুল্কে নতুন উত্তেজনা, থমকে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ট্রাম্পের কড়া বার্তা: যুক্তরাষ্ট্রে বিমান বিক্রি করতে হলে আমেরিকাতেই উৎপাদন করতে হবে বোম্বার্ডিয়ারকে সরবরাহ সংকটের পরও কেন ১০০ ডলার ছাড়াচ্ছে না তেলের দাম?

চাঁদের গভীরে লুকানো রহস্য উন্মোচন

  • Sarakhon Report
  • ০৪:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 303

চীনের ছাং’এ-৫ চন্দ্র অভিযানে সংগৃহীত ছোট সবুজ কাঁচের পুঁতি গবেষণায় বিজ্ঞানীরা চাঁদের অভ্যন্তরের গঠন সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। চীনা ও অস্ট্রেলিয়ান গবেষকদের যৌথ গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাধারণভাবে চাঁদের ভূপৃষ্ঠের আঘাতে তৈরি কাঁচের তুলনায় এই পুঁতিগুলোতে অস্বাভাবিকভাবে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়ামের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যা ইঙ্গিত দিচ্ছে এগুলোর উৎপত্তি চাঁদের গভীরে।

কার্টিনের স্কুল অফ আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের বিজ্ঞানী আলেকজান্ডার নেমচিন বলেন, এই উচ্চ-ম্যাগনেসিয়ামযুক্ত কাঁচের পুঁতিগুলো সম্ভবত চাঁদের গভীর আবরণের পাথর খন্ডের সাথে সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এটি অত্যন্ত চমকপ্রদ, কারণ এর আগে আমরা সরাসরি চাঁদের আবরণের কোনো নমুনা দেখিনি। এই ক্ষুদ্র কাঁচের পুঁতিগুলো আমাদের চাঁদের লুকানো অভ্যন্তরের একটি ঝলক দেখাচ্ছে।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গবেষণা পত্রের সহ-লেখক টিম জনসন জানান, এই পুঁতির গঠন পূর্বের চন্দ্র উপকরণগুলোর থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। তাদের ধারণা, ৩ বিলিয়ন বছরেরও বেশি পুরোনো বিশাল ইমব্রিয়াম বেসিন গঠনের সময় এই পুঁতিগুলো ভূপৃষ্ঠে উঠে আসতে পারে।

ছাং’এ ৫ অভিযানের এই আবিষ্কার চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস এবং অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। বিজ্ঞানীরা এখন এই অস্বাভাবিক কাঁচের পুঁতিগুলোর আরও বিস্তারিত বিশ্লেষণ করে চাঁদের গভীরে কী লুকিয়ে আছে, সে সম্পর্কে আরও তথ্য জানার জন্য আগ্রহী।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

শার্শায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, এক সপ্তাহে আক্রান্ত ১১০ জন

চাঁদের গভীরে লুকানো রহস্য উন্মোচন

০৪:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫