০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ক্যানসারে আক্রান্ত ‘ইভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল, বললেন বাঁচার সময় পাঁচ বছর ইরান যুদ্ধের ধাক্কাতেও যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী, চাকরির শূন্যপদ ৭৪ লাখ

গ্রামীণ ব্যাংকে কর্মরত ৪র্থ শ্রেনীর কর্মচারীরা আজও তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত

  • Sarakhon Report
  • ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 88

নিজস্ব প্রতিবেদক 

গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি, আন্দোলন করার কারণে যাদেরকে ছাটাই করা হয়েছে তাদের চাকরিতে পুনঃর্বহাল করা,হয়রানি, শাস্তিমূলক বদলি বন্ধ করা এবং শ্রম আইন অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধাদি প্রদানের দাবীতে ছাত্র – শ্রমিক – ডাক্তার, সাংস্কৃতিক কর্মী,পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ইং বুধবার সকাল ১১.০০ টায় ২২/১ তোপখানা রোড, ৬ষ্ঠ তলায় অনুষ্ঠিত হয়।

আলাউদ্দিন আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থেকে মতামত পেশ করেন বিশিষ্ট শ্রমিক নেতা হারুনার রশিদ ভূঁইয়া, মানস নন্দী, এ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, শ্রমিক নেতা শহিদুল ইসলাম সবুজ, রাজু আহমেদ, নারী নেত্রী সীমা দত্ত, ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি দিলিপ রায়, ছাত্র ইউনিয়ন সভাপতি তামজিদ হায়দার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আরমানুল হক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর সভাপতি ছাত্রনেতা সালমান ছিদ্দিকি।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংকে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীরা তাদের যে ন্যায় সঙ্গত আন্দোলন করছে তা অতি দ্রুত বাস্তাবায়নে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় বক্তাগন আরও বলেন বৈষম্য দুর করণের আকাঙ্খা নিয়ে ছাত্র শ্রমিক জনতার এক রক্তখয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিস্ট হাসিনা সরকার এর হাত থেকে মুক্তি পেলেও শুধু মুক্তি পায়নি গ্রামীণ ব্যাংকে কর্মরত ৩৫০০ ৪র্থ শ্রেনীর কর্মচারীবৃন্দ। গ্রামীণ ব্যাংক তার নিজ প্রতিষ্ঠানকে আজও বৈষম্যের মধ্যে নিমজ্জিত রেখেছে। ড. মুহাম্মদ ইউনুস এই প্রতিষ্ঠানের বদৌলতে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন অথচ তার কর্মীরা আজ বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করে অবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণের জোর দাবী জানান।

আলাউদ্দিন আল মামুন তার বক্তব্যে বলেন ৩২ বছর ধরে গ্রামীণ ব্যাংকে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীরা আজও তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। এই শ্রমীকদের চাকরী স্থায়ীকরন না করলে আগামীদিনে বৃহত্তর যাবে গন আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তিনি বলেন তাদের চাকরি স্থায়ীকরণ না করা হলে এবং যাদেরকে হয়রানিমূলক ছাটাই ও বদলি করা হয়েছে তাদেরকে চাকরি ফিরে না দিলে আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১০.০০ টায় শ্রম ভবনের সামনে সংহতি সমাবেশ করা হবে। সংহতি সমাবেশে ছাত্র-শ্রমিক-নারীসমাজ সহ বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

জনপ্রিয় সংবাদ

সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব?

গ্রামীণ ব্যাংকে কর্মরত ৪র্থ শ্রেনীর কর্মচারীরা আজও তাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত

০২:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫