১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের

‘চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি, কিন্তু কেন’- প্রশ্ন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের

  • Sarakhon Report
  • ০৭:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 202

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বলেছেন, “আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন?”

“গণঅভ্যুত্থানকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে কারা এবং কেন?” এই প্রশ্ন রেখে মি. আহমদ বলেন, “এই দুই কেন’র জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। আমরা বলতে চাইনি। আটই অগাস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি। সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতোভাবে। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে।”

বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য নির্দেশনা দেবেন এমন ভেবেছিলেন বলে উল্লেখ করেন মি. আহমদ।

তিনি বলেন, “আমরা লক্ষ্য করলাম আপনি আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, কিন্তু নির্বাচন কমিশনকে অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন প্রস্তুতির জন্য এখনো যথাযথভাবে নির্দেশনা দেন নাই।”

অতি শিগগিরই নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা নির্দেশনা দেবেন বলে আশা প্রকাশ করেন মি. আহমদ।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা

‘চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি, কিন্তু কেন’- প্রশ্ন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের

০৭:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫