০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২২)

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করেছিলেন।

আমতলা

ভাষা আন্দোলনের ইতিহাস যারা পড়েছেন, তাদের কাছে আমতলা নামটি অপরিচিত নয়। বর্তমান মেডিকেল কলেজে তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন। তার প্রাঙ্গণে ছিল আমগাছ। এই আমগাছ ঘিরে আড্ডা থেকে জমায়েত সবই হতো। সেই থেকে এটি আমতলা নামে পরিচিত। এখান থেকেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ১৪৪ ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করেছিলেন।

১৯৫২ সালে এই আমতলা থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে ছাত্রসমাজ

আরামবাগ

মুঘল আমলে যেসব এলাকায় বাগান ছিল, সেসব এলাকার নামের শেষে বাগ জুড়ে দেওয়া হতো। তবে, শুধু মুঘল আমলেই তা যুক্ত হতো তা নয়, পরেও এই ঐতিহ্য ছিল। যেমন, শাহবাগ। সে সূত্রে বলা যেতে পারে আরামবাগেও হয়তো বড় বড় বৃক্ষরাজি ছিল বাগানের মতো। কিন্তু আরাম মানে আমরা বুঝি মন ও শরীরে শ্রান্তি বিনোদন।

আরামবাগে ওয়ান্ডারার্স ক্লাব

শব্দটি আরবি এবং এর অর্থ বন। সুতরাং, ধরে নেওয়া যেতে পারে, বন হিসেবেই আরামবাগ নামের উৎপত্তি এবং এলাকাটি খানিকটা প্রাচীন, না হলে আরবি নামে নাম হতো না। আর যদি বাংলা অর্থে আমরা ধরে নিই, তাহলে বলতে হবে এলাকাটি তত পুরনো নয়। আশেপাশের এলাকার অনেকে হয়তো চাষবাসের সময় রৌদ্র থেকে শ্রান্তি ও তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে বিশ্রাম নিতেন। সেই থেকে আরামের বাগান বা বাগিচা থেকে আরামবাগ।

আরমানীটোলা মাঠ

আরমানীটোলা স্কুল সংলগ্ন মাঠটিই পরিচিত ছিল আরমানীটোলা মাঠ নামে। গত শতকের পঞ্চাশ দশকে রাজনৈতিক সমাবেশের কেন্দ্রে ছিল আরমানীটোলা মাঠ। কারণ, পুরনো ঢাকায় এতবড় মাঠ আর ছিল না। গত শতকের ষাট দশক থেকে আউটার স্টেডিয়াম হয়ে ওঠে সমাবেশের কেন্দ্র যা আমাদের কাছে পরিচিত ছিল পল্টনের মাঠ নামে।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২১)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২২)

০৭:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫