০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৪)

  • Sarakhon Report
  • ০৩:৪৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • 212

প্রদীপ কুমার মজুমদার

উন্নত ধরণের যন্ত্রপাতি এবং অন্যান্য নানা সুযোগ সুবিধা গণনার ক্ষেত্রে এবং লেখবার ক্ষেত্রে দেখা দেওয়ার ফলে এই পদ্ধতি ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়।ইংরাজীতে যাকে “এরিথমেটিক” বলে ‘ভারতীয় গণিতবিদগণ তাকে পাটীগণিত বলেছেন। দৃষ্টান্তস্বরূপ শ্রীধরাচার্য তাঁর গ্রন্থটির নাম রেখেছেন “পাটীগণিতসার।”

অবশ্য এটি ত্রিশতিকা নামেও ভারতীয় গণিতশাস্ত্রে উল্লেখিত আছে। ব্রহ্মগুপ্ত, দ্বিতীয় আর্যভট প্রমুখেরা তাঁদের গ্রন্থে গণিতাধ্যায় নামে একটি পরিচ্ছেদ রেখেছেন। নারায়ণ তার গ্রন্থটিকে “পাটীগণিত কৌমুদি” বলেছেন। মুনীশ্বর তাঁর গণিত গ্রন্থটিকে “পাটীসার” নাম দিয়েছেন।

“ফলক” বা “পাটা” শব্দটি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে নানা মত দেখতে পাওয়া যায়। বালকৃষ্ণ দীক্ষিত মনে করেন ভারতীয় জ্যোতিবিদগণ-জ্যোতির্বিজ্ঞানে কাঠের ফলক ব্যবহার করতেন বলেই হয়তো “ফলক” শব্দটি ভারতীয় গণিতশাস্ত্রে এসেছে। বেইলী, ফ্লীট প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতবর্গ মনে করেন ফলককে এ্যাবাকাস রূপে ভারতীয়রা ব্যবহার করতো বলেই পাটা শব্দটি ভারতীয় গণিতশাস্ত্রে অনুপ্রবেশ করেছে।

ডঃ বি. বি. দত্ত বলেছেন পাটীগণিত শব্দটি সপ্তম শতাব্দীতে ভারতীয় গণিতে দেখা যায় এবং তার বহু পূর্বে ভারতীয় এ্যাবাকাস লুপ্ত হয়ে গিয়েছিল। যদি ফলক এ্যাবাকাস বলে কোন কিছুর ব্যবহার থাকতো তা হলে তা পাটা না বলে ফলক গণিত বা পাট্ট গণিত নামে প্রচলিত হোত।

ডঃ দত্ত তাছাড়াও মনে করেন ভারতীয় গণিতশাস্ত্রে এ্যাবাকাসের প্রচলন ছিল না। যাই হোক এটি একটি | ঐতিহাসিক বিতর্কিত বিষয়, আমরা এ ব্যাপারে খুব গভীরে আলোচনা করতে চাইনা।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৩)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৩)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১২৪)

০৩:৪৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫