০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

মায়া সভ্যতার ইতিহাস (শেষ পর্ব )

  • Sarakhon Report
  • ০৬:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 154

সুবীর বন্দ্যোপাধ্যায়

বর্তমান মায়া সমাজে যেসব শিল্প সম্পর্কিত জীবিকাক্ষেত্র আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খামার। খামারের মধ্যে রয়েছে বিন, কাকাও, শস্য, স্বনিযুক্তি, পরিবেশ-পর্যটন (Eco- tourism)। হস্তশিল্প, শিক্ষকতা, কাঠের শিল্প (Timber industry)। পশুপালন ও গবাদিপশু চাষের সম্ভাবনা বাজারের অভাবের জন্য সেইভাবে সফল হতে পারছে না।

তবে এই প্রসঙ্গে একথাও জানা প্রয়োজন উচ্চশিক্ষার ক্ষেত্রে মায়ার এখনো কিছুটা পিছিয়ে আছে এবং স্বনিযুক্তির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও শিক্ষারও কিছুটা অভাব আছে। কাঠের শিল্প এখনো কাঙিক্ষত মাত্রায় উন্নত হতে পারেনি। এর অন্যতম কারণ হল করাত মিলগুলি সেইভাবে উন্নত করা যায়নি। মায়াদের বর্তমান জীবনদর্শন, দৃষ্টিভঙ্গী, মূল্যবোধ, আধ্যাত্মিক এবং মনোজগতের গুরুত্বকে ভিত্তি করে বজায় আছে।

জাগতিক লাভ লোকগানের হিসাব বা বস্তুগত সংস্কৃতির দিকে তাদের কোনো ঝোঁক নেই। এই মানসিকতা, মনোজগত অনেকটা ভারতীয় জীবনদর্শনের কাছাকাছি। ভারতীয় জীবনচর্চা, মূল্যবোধে যেমন ব্যক্তিচেতনায় ব্যক্তিকে জাহির করার চেয়ে আধ্যাত্মিক ও বৌদ্ধিকচর্চার গুরুত্ব বেশি স্বীকৃত, ঠিক তেমনি মায়া সমাজের মধ্যে এই মনোজগত এবং সবার স্বার্থে (altruism) দেখার গুরুত্বই স্বীকৃত। সময় ও সমাজের এই যান্ত্রিকতার যুগেও মায়া জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যকে ভুলে যায়নি।

দৈনন্দিন জীবন, সমষ্টিগত জীবন, আর্থ-সামাজিক মেলামেশার মধ্যেও এই ঘরানা বাঁচিয়ে রাখার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মায়া সমাজ, সংস্কৃতি তার নিজস্ব সংস্কৃতির বর্ণময় চিত্র হারায়নি বলেই ইউরোপ সহ অন্যান্য দেশ এই সভ্যতাকে স্মরণ করে এবং অনুসন্ধান করে নতুনকে জানার স্বাদ গ্রহণ করে।

(চলবে)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৭১)

মায়া সভ্যতার ইতিহাস (পর্ব-৭১)

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

মায়া সভ্যতার ইতিহাস (শেষ পর্ব )

০৬:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪