১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ ‘সন্ত্রাসী’ নিহত, দাবি পাকিস্তানের

সংস্কারের ডাক মির্জা ফখরুলের, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে পরিবর্তনের আহ্বান

গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

গণভোট ও সংস্কারের প্রশ্ন
মির্জা ফখরুল বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায় আর কে চায় না। অতীতে যেভাবে দেশ পরিচালিত হয়েছে, সেই পথ থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে সঠিক পথে নিতে হলে সংস্কার জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নির্ধারিত হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, যারা পরিবর্তন চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।

নতুন পথের প্রত্যাশা
তিনি আরও বলেন, আর মাত্র কয়েক দিন পরই নির্ধারিত হবে দেশ আগের ধারায় চলবে নাকি নতুন পথে এগোবে। নতুন নেতৃত্ব ও আধুনিক চিন্তাধারার রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তরুণ, উদ্যমী ও সময়োপযোগী নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। পুরোনো রাজনৈতিক ধারা থেকে সরে এসে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানানোর আহ্বান ও জানান তিনি।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আশ্বাস
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তিনি সব সময় তাদের পাশে আছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন। কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না বলে ও আশ্বাস দেন তিনি।

পরিবর্তনের পক্ষে অবস্থান
দেশের নেতৃত্বে তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য পরিবর্তনের পক্ষে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে। গণভোট সেই পরিবর্তনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা

সংস্কারের ডাক মির্জা ফখরুলের, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে পরিবর্তনের আহ্বান

০৭:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬