০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বাংলাদেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ ফরিদপুরে সবজি ব্যবসায়ী হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড সত্যজিৎ রায়ের প্রশংসায় ক্রিস্টোফার নোলান, ‘ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা’ পাকিস্তানে মৌসুমি বৃষ্টির তাণ্ডব: আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি, আরও ভারী বৃষ্টির সতর্কতা যুক্তরাজ্যে ধনীদের সংখ্যা কমছে: আর্থিক সংকটের পর সর্বনিম্ন পর্যায়ে মিলিয়নিয়ার, কারণ কী? জাপানের কুমামোতোতে শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্প, ভবন ধস-আগুন, আরও বড় কম্পনের সতর্কতা লেনদেনের কূটনীতি নয়, টেকসই শান্তির জন্য চাই রাজনৈতিক সমঝোতা সুপ্রিম নেতা মোজতাবা খামেনির খোঁজে সিআইএ-মোসাদের গোপন অভিযান, আড়ালে ইরানের নতুন ক্ষমতার কেন্দ্র ধর্মেন্দ্র প্রধানকে ‘পাকিস্তান যুদ্ধজয়ীর মতো’ সংবর্ধনা, লোকসভায় বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে তীব্র গোলাগুলি, ছোড়া হয় ২০০-৩০০ রাউন্ড গুলি

যশোরে পাকিস্তানি বাহিনীর গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও শহিদরা অস্বীকৃত

আজ ৪ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী যশোরে নৃশংস গণহত্যা চালিয়েছিল। শহরের একটি মাদ্রাসায় হানা দিয়ে পাকিস্তানি সৈন্যরা শিক্ষক, ছাত্র ও বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং মরদেহগুলো গণকবরে পুঁতে রাখে। একই দিনে পাকিস্তানি বাহিনী যশোরের একটি ক্যাথলিক চার্চে হামলা চালায়, সেখানে একজন ইতালীয় পাদ্রিসহ ছয়জন প্রাণ হারান। এই দিনটি যশোরের ইতিহাসে “মাদ্রাসা ট্র্যাজেডি” নামে পরিচিত।

পরিচিতদের নাম ইতিহাসের পাতায়

নিহতদের মধ্যে যাদের নাম শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে রয়েছেন তাহের উদ্দিন, এবিএম আব্দুল হামিদ, এবিএম কামরুজ্জামান, কাজী আব্দুল গণি ও তার ছেলে কাজী কামরুজ্জামান, দিন মোহাম্মদ, আইয়ুব হোসেন, কাজী আব্দুল কালাম আজাদ, মাওলানা হাবিবুর রহমান, আব্দুর রউফ এবং আবু কালাম।

যশোর গণহত্যার স্মৃতিস্তম্ভ চায় শহীদ পরিবারগুলো

৫৫ বছরেও স্বীকৃতি নেই, স্মৃতিসৌধ নেই

আংশিক স্বীকৃতি মিললেও নিহতদের বড় অংশ আজও সরকারিভাবে স্বীকৃত শহিদের মর্যাদা পাননি। যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক আফজাল হোসেন দোদুল দাবি জানিয়েছেন, সকল শহিদের পূর্ণ স্বীকৃতি, গণকবর সংরক্ষণ এবং তাদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। স্বাধীনতার ৫৫ বছর পরেও এই শহিদদের ন্যায়বিচার প্রশ্নটি অমীমাংসিত থেকে যাওয়া বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের গবেষকরা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮

যশোরে পাকিস্তানি বাহিনীর গণহত্যা দিবস আজ, ৫৫ বছরেও শহিদরা অস্বীকৃত

০৭:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬