০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

ডিজেলের আমদানি মূল্য ১৯৮ টাকা, বিক্রি হচ্ছে ১০০ টাকায়: জুনে ভর্তুকির বোঝা ১৬ হাজার কোটি ছাড়াতে পারে

দাম ধরে রাখতে গিয়ে বিশাল ক্ষতি

ইরান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ার পরও বাংলাদেশ সরকার সাধারণ মানুষের কথা ভেবে পাম্পে দাম অপরিবর্তিত রেখেছে। কিন্তু এই সিদ্ধান্তের মাশুল দিতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। সরকারি হিসাব বলছে, এখন প্রতি লিটার ডিজেলের আমদানি মূল্য প্রায় ১৯৮ টাকা, অথচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অর্থাৎ প্রতি লিটারেই সরকারকে গুনতে হচ্ছে ৯৮ টাকা ভর্তুকি।

মাসে মাসে কত টাকা যাচ্ছে

শুধু মার্চ মাসেই ডিজেলে ভর্তুকি দিতে হয়েছে প্রায় ৪ হাজার ২৩১ কোটি টাকা এবং অকটেনে ৭৭৯ কোটি টাকা। অকটেনের আমদানি মূল্য দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৫০ টাকার বেশি, কিন্তু বিক্রি হচ্ছে ১২০ টাকায়। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আশঙ্কা প্রকাশ করেছেন, যুদ্ধ চলতে থাকলে জুন পর্যন্ত মোট ভর্তুকির পরিমাণ ১৬ হাজার ৪৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

বিদ্যুতের দাম না বাড়িয়ে সাধারণ মানুষকে লাভবান করার চেষ্টা করছে সরকার:  জ্বালানিমন্ত্রী

এই ভার কতদিন বহন করা সম্ভব

অর্থনীতিবিদরা বলছেন, স্বল্পমেয়াদে মানুষের কষ্ট লাঘাবে এই ভর্তুকি নীতি। কিন্তু দীর্ঘমেয়াদে এত বিশাল ভর্তুকির বোঝা বহন করার সক্ষমতা সরকারের সীমিত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রাজস্ব আদায়ের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় নাও থাকতে পারে।

মালয়েশিয়া থেকে ডিজেলের জাহাজ আসছে আজ

পরিস্থিতি সামাল দিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার করেছে। আজ (৪ এপ্রিল) মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে বন্দর সচিব জানিয়েছেন। মন্ত্রিসভা ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানির জরুরি আমদানির অনুমোদনও দিয়েছে।

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

সাধারণ মানুষের প্রশ্ন

পাম্পে এখনো লম্বা লাইন। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি মিলছে না। অথচ মজুতদাররা চড়া দামে বিক্রি করছে। সাধারণ মানুষ জানতে চাইছেন, সরকার এত ভর্তুকি দিলে পাম্পে জ্বালানি পাওয়া যাচ্ছে না কেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

ডিজেলের আমদানি মূল্য ১৯৮ টাকা, বিক্রি হচ্ছে ১০০ টাকায়: জুনে ভর্তুকির বোঝা ১৬ হাজার কোটি ছাড়াতে পারে

০২:৫৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬