০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জলবায়ু অর্থায়নের বড় অঙ্কে গ্রামীণ নারীর হিসাব কোথায়? নেপালের আবহাওয়া বিপর্যয়: ‘স্বাভাবিক’ বৃষ্টির হিসাব কেন ভয়ংকর বিভ্রান্তি তৈরি করছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন উত্তেজনা, এআই সতর্কতা ও নিষেধাজ্ঞা—আলোচনায় সাত গুরুত্বপূর্ণ বিষয় পুরোনো দিনের রেশ মুছে আবারও ফ্যাশনের কেন্দ্রে রেশমি স্কার্ফ গ্রীষ্মজুড়ে নজর কেড়েছে রঙিন গ্রাফিক টি-শার্ট, বদলে গেছে ফ্যাশনের ধারা টোকিওর বসন্ত ২০২৭: ইয়োশিওকুবোর পোশাকে নতুন জাপানি নান্দনিকতার ছোঁয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কী ঘটেছিল, প্রকাশ করলে অবাক হবেন: তামিম আওয়ামী লীগকে সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ আইপিইউতে ‘স্বাস্থ্যকর’ ভাবা জাইলিটলেই হৃদ্‌রোগের ঝুঁকি? গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ভোটেকোশি আকস্মিক বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪,২৪৭; উদ্ধার ১০,৫৪১

রাজশাহীতে ট্রাক ভাড়া ৯ থেকে ১০ হাজার টাকা বেড়েছে, কৃষক-ব্যবসায়ীরা চাপে

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পণ্য পরিবহনে ট্রাক ভাড়া হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে পরিবহন খাতে, যার চাপ এখন বহন করতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের।

ভাড়া বৃদ্ধিতে নতুন সংকট

পরিবহন সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় সবজি পরিবহনে আগে যেখানে ২০ থেকে ২১ হাজার টাকা ভাড়া লাগতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ থেকে ২৫ হাজার টাকায়। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ভাড়া ৩০ থেকে ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৪০ থেকে ৪২ হাজার টাকায় উঠেছে। ফলে প্রতি ট্রিপে ভাড়া ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আগস্টে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে | প্রথম আলো

ডিজেলের দাম বাড়ার প্রভাব

সম্প্রতি প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। এতে ট্রাক পরিচালনার খরচ হঠাৎ বেড়ে গেছে। চালক ও মালিকরা বলছেন, জ্বালানির এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে না পেরে ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন।

ব্যবসায়ীদের ক্ষতির চিত্র

সবজি ব্যবসায়ী রিপন জানান, আগে ঢাকায় এক বস্তা পণ্য পাঠাতে ১৫০ থেকে ১৬০ টাকা খরচ হতো, যা এখন বেড়ে ২৫০ টাকায় পৌঁছেছে। বাড়তি ভাড়ার কারণে অনেক জায়গায় পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না, ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দামে প্রভাব পড়ছে।

চালকদের অভিজ্ঞতা

ট্রাকচালক জয় বলেন, ১০ চাকার ট্রাকে প্রায় ২০০ লিটার এবং ৬ চাকার ট্রাকে ১৬০ থেকে ১৮০ লিটার পর্যন্ত ডিজেল লাগে। প্রতি লিটারে ১৫ টাকা দাম বাড়ায় ভাড়াও বাড়াতে হচ্ছে। আগে যেখানে ৩৫ থেকে ৪০ হাজার টাকা ভাড়া ছিল, এখন অতিরিক্ত ৭ থেকে ৮ হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে।

ঢাকায় হচ্ছে বহুতল ট্রাক টার্মিনাল | প্রথম আলো

আরেক চালক মিঠুন জানান, আগে একবার ট্যাংক ভর্তি করতে ১২ থেকে ১৩ হাজার টাকা লাগলেও এখন ১৬ থেকে ১৭ হাজার টাকা খরচ হচ্ছে। তাছাড়া সবসময় পর্যাপ্ত জ্বালানি পাওয়া যায় না, ফলে মাঝপথে ঝুঁকি তৈরি হচ্ছে, যা ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ।

ট্রাকমালিকদের অবস্থান

ট্রাকমালিক আলী সরদার বলেন, একটি ট্রাক ঢাকায় যেতে-আসতে প্রায় ১৫০ লিটার ডিজেল লাগে। ডিজেলের দাম বাড়ায় আগের ভাড়ায় আর চলা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে ভাড়া বাড়ানো হয়েছে।

ভাড়া নির্ধারণে নির্দিষ্ট নীতির অভাব

রাজশাহী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক মনা বলেন, বাসের মতো ট্রাকের নির্দিষ্ট ভাড়ার তালিকা নেই। সাধারণত জ্বালানি খরচ ও দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। তিনি জানান, স্বাভাবিক সময়ে ভাড়া ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বাড়লেও বর্তমান পরিস্থিতিতে খরচের চাপ বেশি হওয়ায় ভাড়াও বেশি বেড়েছে।

জলবায়ু অর্থায়নের বড় অঙ্কে গ্রামীণ নারীর হিসাব কোথায়?

রাজশাহীতে ট্রাক ভাড়া ৯ থেকে ১০ হাজার টাকা বেড়েছে, কৃষক-ব্যবসায়ীরা চাপে

০২:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬