তোমার তো বাড়ি থাকার কথা নয়
তুমি এখনো কেন বাড়ি আছো—
জানো আজ পদ্মা পাড়ে কত মাটি খসে গেছে
আবার ঠিক তার ওপারে জলের তলে
জমেছে কত বালি!
তুমি কিছুই হিসাব রাখোনি—
দিব্যি বাড়ি বসে আছো—
যেন বাড়িতেই তোমার গোটা পৃথিবী।
আহ! কী ফিক করে হেসে দিলে—
বললে, টেলিভিশনে
ইরান-আমেরিকার যুদ্ধ দেখেছি।
আসলে সাগর ভুলতে ভুলতে
তুমি এখন নদীও ভুলে গেছো—
ঠিক অন্ধ গন্ধ গোকুলের মতো
তুমি শুঁকে শুঁকে নাককেই করেছো
সর্বস্ব, চোখে তুমি কিছুই দেখো না।
বিমানের গর্জন আর বোমাই যদি যুদ্ধ হতো
তুমি তো তাহলে নিজেই হয়ে যেতে ক্ষেপণাস্ত্র!
কী বলছো, আমি বাড়ি ফিরব! বসে থাকব!
তোমারই মতো ঘাড় গুঁজব!
তুমি যা ভাবোই ভাবো—
তবে জেনে রেখো, আজ না হোক, কাল না হোক, কোনো এক রাতে
ঠিকই উঠবে পদ্মাপাড়ে ভীষণ তুফান—
সেই তুফানে দেব ঝাঁপ, খেলব মরণদোলায়।
তুমি কি জানো না আমার জন্ম
পদ্মাপাড়ের নদীর চড়ায়।
তুফান বহে আমার রক্তধারায়।
সাহিত্য
তুফান বহে রক্তধারায়
তোমার তো বাড়ি থাকার কথা নয়তুমি এখনো কেন বাড়ি আছো—জানো আজ পদ্মা পাড়ে কত মাটি খসে গেছেআবার ঠিক তার ওপারে জলের তলেজমেছে কত বালি!তুমি কিছুই হিসাব রাখোনি—দিব্যি বাড়ি বসে আছো—যেন বাড়িতেই তোমার গোটা পৃথিবী।আহ!
Facebook
WhatsApp
X
আরও পড়ুন
সর্বশেষ খবর
সৌদি আরবে মক্কা ও জেদ্দাসহ চার অঞ্চলে ‘সম্ভাব্য বিপদ’ সতর্কতা, কয়েক মিনিট পর প্রত্যাহার
গাজীপুরে কার্টন কারখানায় আগুন, সাড়ে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানুষের দৈনন্দিন কাজের ভিডিওতে প্রশিক্ষণ নিচ্ছে রোবট, ভবিষ্যতে চাকরি হারানোর শঙ্কা
ফ্রান্সে নতুন করে দাঙ্গার আশঙ্কা, শনিবার ৭০ হাজার পুলিশ মোতায়েন
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিজের পা কেটে বাঁচলেন সেনা, ৪৯১ দিন পর ড্রোনে নাটকীয় উদ্ধার
খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ নিশ্চিত করতে বদলাতে হবে এফএওর কাজের ধরনদৈনিক নিউজলেটার
প্রতিদিন সকালে সেরা ৫টি খবর আপনার ইনবক্সে
বিনামূল্যে সাবস্ক্রাইব করুন · যেকোনো সময় বাতিল করুন
প্রকাশনা
সম্পাদক ও প্রকাশক: স্বদেশ রায়
নিবন্ধন নম্বর: ১৭১
সম্পাদকীয় কার্যালয়
প্রথম তলা, ক্যাপিটা লেক ফ্রন্ট, ব্লক জে, বাড়ি ৬৬,
বনানী রোড ১৮ এক্সটেনশন, ঢাকা ১২১৩
ইমেইল: contact@sarakhon.com / news@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
বাণিজ্যিক অফিস
এ-১৩, ১০/এ সেগুনবাগিচা, ঢাকা ১০০০
বিজ্ঞাপন ও প্রশাসনিক যোগাযোগ
admin@sarakhon.com
ফোন: +৮৮০৯৬৩৮১৫৫২২৭
আরও বিভাগ
সম্পাদকীয়
সেবাসমূহ
© ২০২৬ সারাক্ষণ। সর্বস্বত্ব সংরক্ষিত।






