১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ অত্যান্ত সুদৃঢ়-জিএম কাদের

  • Sarakhon Report
  • ০৩:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • 108

সারাক্ষণ ডেস্ক

শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একইসাথে বিশে^র বিভিন্ন প্রান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক ভালোবাসা জানান। এ উপলক্ষ্যে দেশবাসীর প্রতিও অফুরান ভালোবাসা জানিয়েছেন তিনি।

আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা বিশ্বাস করি, পৃথিবীর সকল ধর্মই সাম্য,মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলে। জন্মাষ্টমীর এই শুভ লগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ অত্যান্ত সুদৃঢ়। হাজার বছর ধরেই এই অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করে আসছে।

শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পরম শ্রদ্ধায় স্মরণ করেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে। পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময়ে ১৯৮৯ সাল থেকেই ঢাকায় দৃষ্টিনন্দন ও জাকজমকপূর্ণ জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-ই হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব মূখর জন্মাষ্টমীতে সরকারি ছুটির ঘোষণা করেন।

সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে রাষ্ট্রীয়ভাবে সকল সহায়তার নির্দেশ দেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া নগদ ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু কল্যাণ ট্রাষ্ট  প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি পূজা-অর্চনা এবং সারাদেশে মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য প্রতিবছর বিপুল বরাদ্দ দিয়েছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

গোলাম মোহাম্মদ কাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত সকল আয়োজনের সফলতা কামনা করেন। একইসাথে দেশবাসীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ অত্যান্ত সুদৃঢ়-জিএম কাদের

০৩:১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪