০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

পৌর কাউন্সিলরদের পূর্ণবহালের দাবি

  • Sarakhon Report
  • ০৩:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 101

নিজস্ব প্রতিবেদক

পৌরসভা কাউন্সিলরদের পূর্ণবহালের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন।সোমবার (৭ অক্টোবর)জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।সংগঠটির কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদাহ পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদুর রহমানের সঞ্চালনায় দেশের বিভিন্ন পৌরসভার কাউন্সিলররা বক্তব্য রাখেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার সকল পৌরসভার কাউন্সিলরদের অপসারণ  করে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সারাদেশের পৌর কাউন্সিলরা একত্রিত হয়ে মানববন্ধন করেন।

পৌরসভা কাউন্সিলরদের দাবি তারা তাদের দায়িত্বে ফিরে পুনরায় দেশ গঠন ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চান। তাই তাদের অপসারণের প্রজ্ঞাপনটি বাতিল করে পুনরায় তাদের বহাল করা হোক। তাছাড়া যেসব কাউন্সিলর সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত তাদের শাস্তির দাবিও করেন তারা।

পৌরসভা কাউন্সিলর এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি  সাইফুল ইসলাম মধু  বলেন, আমরা কোন দলের রাজনীতি করে কাউন্সিলর হইনি, আমরা সাধারন মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের কেন অপসারণ করা হবে?

তিনি বলেন, অপসারণ করার পরেও আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। কোথাও কিছু ঘটে গেলে আমাদের কাছে ফোন দিয়ে সাহায্য চাওয়া হচ্ছে।তিনি আরও বলেন, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। জন্ম নিবন্ধন, টিকা কার্ড, এনআইডি কার্ড, বিভিন্ন ধরনের ভাতা পেতে বিড়ম্বনায় পড়ছে।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

পৌর কাউন্সিলরদের পূর্ণবহালের দাবি

০৩:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪