০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
ইউরোপের অর্থনীতিতে নতুন ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা চীনের দখলে মানবসদৃশ রোবটের ভবিষ্যৎ, পিছিয়ে পড়ছে জাপান যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞায় নতুন বিতর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানকে ঘিরে উত্তেজনা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্মাদনায় শেয়ারবাজারে নতুন বুদ্‌বুদের আশঙ্কা কঙ্গোতে নতুন ইবোলা আতঙ্ক, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের শঙ্কা তালপাতার পাণ্ডুলিপি: একটি জাতির বিস্মৃত জ্ঞানভাণ্ডারের পুনরাবিষ্কার নামের জন্য নয়, দিক পরিবর্তনের জন্য বাজেট দরকার  ইবোলা মোকাবিলায় সময়ের বিরুদ্ধে দৌড়, নতুন ওষুধে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা স্পেসএক্সের ১০ শতাংশ সম্ভাবনা থেকে ২ ট্রিলিয়ন ডলারের বিস্ময়, ইতিহাস গড়লেন ইলন মাস্ক দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের ঘরে ঘরে তদন্ত, বাড়ছে রাজনৈতিক চাপ

শ্রমিক নিহতের প্রতিবাদে সমাবেশ

নারায়ণগঞ্জে উত্তরার এভার গ্রিন গার্মেন্টস কারখানার শ্রমিক হাবিবুর রহমান হাবিব হত্যার প্রতিবাদে বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেছে নারায়ণগঞ্জ মজদুর-শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ।

আজ দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঐক্য সংসদের সভাপতি শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ মাহবুব, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ও শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ সভাপতি এফ এম আবু সাঈদ, শ্রমিক জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আক্তার, রমজান শেখসহ আরও অনেকে।

ঘটনার বিবরণ

বক্তারা জানান, এভার গ্রিন গার্মেন্টসে শ্রমিক হাবিবুর রহমান হাবিবকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আরও সাতজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ২০–২৫ জন গুরুতর আহত হন।

ঘটনার আগে শ্রমিকরা বকেয়া তিন মাসের বেতনসহ ২৩ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কর্তৃপক্ষ জোরপূর্বক কারখানা বন্ধ করে দিলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে মজুরি ও ন্যায্য প্রাপ্য দাবি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে হাবিব নিহত হন। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের ভূমিকা

প্রতিবাদ সমাবেশে বলা হয়, আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশও হামলা চালায়। শ্রমিকনেতারা এটিকে অন্যায্য ও দমননীতি হিসেবে আখ্যায়িত করেন।

বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি

নারায়ণগঞ্জ মজদুর-শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ জানিয়েছে, এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা জরুরি। ন্যায়বিচারের স্বার্থে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ইউরোপের অর্থনীতিতে নতুন ধাক্কা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাড়াচ্ছে মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা

শ্রমিক নিহতের প্রতিবাদে সমাবেশ

০৪:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫