০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

একাত্তর আমাদের নিজ অধিকারের প্রশ্নে আপোষহীন হতে শেখায় – গোলাম মোহাম্মদ কাদের

  • Sarakhon Report
  • ০৮:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • 290

সারাক্ষণ ডেস্ক 

জাতীয় পার্টি চেয়াম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গৌরবোজ্জল এবং তাৎপর্যপূর্ণ এই দিনে তিনি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীদের প্রতি প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। অতল শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ বীর শহীদদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,  বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, মুক্তিযুদ্ধের সংগঠক ও সেই সকল দেশের প্রতি যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সমর্থন দিয়েছেন।  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মহান স্বাধীনতা আমাদের জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ অর্জন। আমাদের স্বাধীনতা সংগ্রাম বিশে^র মুক্তিকামী মানুষের সামনে অসীম অনুপ্রেরণার উৎস। একাত্তরের গৌরবোজ্জল উত্তাল দিনগুলো অত্যাচারির নির্মমতার বিরুদ্ধে লড়াই সংগ্রামে সাহস যোগায়। একাত্তর আমাদের নিজ অধিকারের প্রশ্নে আপোষহীন হতে শেখায়। মহান মুক্তিযুদ্ধ বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাধীনতা দিবসের বাণীতে পরম শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং বাংলাদেশের আধুনিকায়নে যার অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যত নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

একাত্তর আমাদের নিজ অধিকারের প্রশ্নে আপোষহীন হতে শেখায় – গোলাম মোহাম্মদ কাদের

০৮:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫