০১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বিকল্প ধারা বাংলাদেশের ১২ দলীয় জোটে যোগদান

  • Sarakhon Report
  • ০৩:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 123

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র সহিত চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক ১২ দলীয় জোটে যোগদান করেছে অধ্যাপক নুরুল আমিন বেপারী ও শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে বিকল্পধারা বাংলাদেশকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ফিরোজ মোহাম্মদ লিটন ও আহমেদুর রহমান এর নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি (পিএনপি) ও মাস্টার এম.এ মান্নান ও ইমরুল কায়েসের নেতৃত্বাধীন নয়া গণতান্ত্রিক পার্টি (এনডিপি) আজ ১২ দলীয় জোটে যোগদান করে।

বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনাল পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির যোগদানকে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোটের প্রধান, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের এই চরম ক্রান্তিলগ্নে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টির এই যোগদান চলমান আন্দোলনকে আরো শাণিত ও বেগবান করবে।

জামাল হায়দার আশা প্রকাশ করেন এই যোগদানের মাধ্যমে এবং সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে অচিরেই আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে।

বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট থাকবো।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বিকল্প ধারা বাংলাদেশের ১২ দলীয় জোটে যোগদান

০৩:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪