১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তুকির মূল্যযুদ্ধ পেরিয়ে নতুন যুগে চীনের অনলাইন কেনাকাটা কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ বিএনপির মন্ত্রীদের মান্নার কড়া বার্তা: ‘সত্য বলুন, দম্ভ দেখাবেন না’ ভারী বৃষ্টিতে দিল্লি অচল, কনট প্লেস থেকে বিমানবন্দর পানির নিচে বিশ্বে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ, বাড়ছে সরবরাহ ঝুঁকি

ভারত বয়কটে অনড় বিসিবি, অচলাবস্থা কাটাতে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারত সফর নিয়ে নিজেদের অবস্থানে আবারও অনড় থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে যাবে না। সংকট নিরসনে বিকল্প হিসেবে টুর্নামেন্টের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিসিবি কার্যালয়ে বসেছে নতুন পরিচালকদের প্রথম সভা | দৈনিক নয়া দিগন্ত

মিরপুরে উচ্চপর্যায়ের বৈঠক
শনিবার বিকেলে মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক থেকেই এই অগ্রগতির তথ্য সামনে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ, যিনি বিশেষভাবে ঢাকায় আসেন। অন্যদিকে, ভিসা জটিলতার কারণে আইসিসির ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশনের মহাব্যবস্থাপক গৌরব শক্সেনা সরাসরি আসতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এই ভিসা বিলম্ব কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ
বৈঠকে বিসিবি স্পষ্ট করে জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খেলোয়াড়, সমর্থক ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এ কারণেই আগের মতোই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু ভারতে যাবে  না ক্রিকেট দল

গ্রুপ বদলের নতুন প্রস্তাব
আলোচনায় নতুন করে উঠে আসে টুর্নামেন্টের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা। বিসিবির প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে এমন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করা যেতে পারে, যার ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে সহ-আয়োজক শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। বোর্ডের মতে, এতে খুব সামান্য লজিস্টিক পরিবর্তনের মাধ্যমেই নিরাপত্তাজনিত অচলাবস্থা কাটানো সম্ভব।

সিদ্ধান্ত এখনও ঝুলে
যদিও আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করা হয়েছে, তবে বৈঠক শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আইসিসি প্রতিনিধিরা বিসিবির অবস্থান স্বীকার করেছেন এবং জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে পরামর্শের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অনড় বিসিবি নেতৃত্ব
বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

জনপ্রিয় সংবাদ

ভর্তুকির মূল্যযুদ্ধ পেরিয়ে নতুন যুগে চীনের অনলাইন কেনাকাটা

ভারত বয়কটে অনড় বিসিবি, অচলাবস্থা কাটাতে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব

১১:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬