১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রুহুল আমিন গাজী আর নেই

  • Sarakhon Report
  • ০৯:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • 98

সারাক্ষণ ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি রুহুল আমিন গাজী আর নেই। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারে জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে চাঁদপুরের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম রুহুল আমিন গাজী ১৯৫৬ সালে ১২ নভেম্বর চাঁদপুর সদরের গোবিন্দিয়ায় জন্মগ্রহণ করেন। পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ ইউনিয়ন থেকে তিনি সাংবাদিকদের নেতৃত্ব দিয়ে আসছেন। একজন ত্যাগী, ষ্পষ্টভাষী, আপোষহীন নেতা হিসেবে তিনি সর্বস্তরের সাংবাদিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রুহুল আমিন গাজী আর নেই

০৯:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪