১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা উন্নয়ন থামিয়ে রাজনীতির মেরুকরণকে জায়গা দেওয়া যাবে না শার্পভিল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে মামলা ভর্তুকির মূল্যযুদ্ধ পেরিয়ে নতুন যুগে চীনের অনলাইন কেনাকাটা কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

  • Sarakhon Report
  • ০২:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 152

২০২১ সালে জেল থেকে বেরিয়ে পরীমনি সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

সোমবার সকালে ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। পরে আদালত জামিন আবেদন মঞ্জুর করার আদেশ দেয়।

মিজ পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিবিসি বাংলাকে বলেছেন, “সকালে আত্মসমর্পণ করেছেন পরীমনি। জামিন আবেদন করা হয়েছে। মহামান্য আদালত ওনার জামিনের আবেদন মঞ্জুর করেছেন।”

আদেশের পর সাংবাদিকদের পরীমনি বলেন, “দ্বারে দ্বারে ঘুরে অবশেষে আমার মনে হয়েছে আদালতেই আমি ন্যায়বিচার পাবো। সেটা আমি পেয়েছি।”

সাংবাদিকরা টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে না পেরে ফেসবুকে দেয়া তার এক স্ট্যাটাসের কথা তুলে ধরলে মিজ পরীমনি ওই বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।

তিনি বলেন, “আমি যতটুকু বলেছি এটুকুই আমার বক্তব্য। অন্য কিছু বলতে হলে আমি পরে জানাবো।”

এ মামলায় রোববার পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০২১ সালে ঢাকার উত্তরায় অবস্থিত বোট ক্লাবে বিতণ্ডার জেরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনি মামলা করেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে পরীমনি ‘ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা’ মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হয়ে পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন।

সেই মামলায় পরীমনিকে গ্রেফতার করা হয়েছিল। এরপর ২৬দিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আসেন পরীমনি।

বিবিসি নিউজ বাংলা

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

০২:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫