১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা উন্নয়ন থামিয়ে রাজনীতির মেরুকরণকে জায়গা দেওয়া যাবে না শার্পভিল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ চেয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে মামলা ভর্তুকির মূল্যযুদ্ধ পেরিয়ে নতুন যুগে চীনের অনলাইন কেনাকাটা কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজের গতি বাড়ছে, কিন্তু কমছে না চাপ—তরুণ কর্মীদের নতুন বাস্তবতা আমেরিকা আসলে কতটা সমাজতন্ত্র গ্রহণ করতে প্রস্তুত? নিশ্চিতভাবে যুদ্ধ শেষ হবে না, বদলে যাবে যুদ্ধের ধরন রপ্তানি বাড়ছে, অর্ডার কমছে—বাংলাদেশের পোশাকশিল্পের মুনাফা যাচ্ছে কোথায়? ‘Belonging: A Journey of Love’: সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ১০ নভেম্বর ভারতে প্রকাশ সিলেটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বয়কট সাংবাদিকদের, বিএনপির বিরুদ্ধেও হয়রানির অভিযোগ

২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Sarakhon Report
  • ০৩:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • 199

থাইল্যান্ডের  প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল ২০২৪ পর্যন্ত  এক সরকারী সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা যাচ্ছে। যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

 থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৬ এপ্রিল ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন থাইল্যান্ডের  প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন । এসময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারী ভবনে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিবেন। সফরকালে, প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাই রাজা ও রাণী মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওয়ুয়া এবং মহামহিম সুথিদা বজ্রসুধাবিমলাকশানের রাজকীয় অতিথি হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেও যোগ দেওয়ার কথা রয়েছে। সফরের সময় বেশ কয়েকটি চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

ইউনেস্ক্যাপ কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ।

তিনি ২৫ এপ্রিল ২০২৪ তারিখে UNESCAP-(United Nations Economic and Social Commission for Asia and the Pacific) এ একটি বক্তৃতা দেবেন। একই দিনে, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং এশিয়া ও প্যাসিফিকের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ESCAP ( Economic and Social Commission for Asia and the Pacific) নির্বাহী সচিব  আরমিদা সালসিয়াহ আলিসজাবানা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত দ্বিপক্ষীয় সফর হবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারপ্রধান পর্যায়ের প্রথম সফর।

এই সফর বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ কারণ এতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

২৪ এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

০৩:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪