০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
নীরব মহামারি: কেন এখনই ফ্যাটি লিভার রোগকে জাতীয় স্বাস্থ্য সংকট হিসেবে দেখতে হবে মিশরজুড়ে বিশ্বকাপ নায়কদের বীরের সংবর্ধনা, ইতিহাস গড়া দলকে ঘিরে উচ্ছ্বাস আপত্তির মুখে ভারতের নাগরিকত্ব যাচাই অভিযান, দেশে ফিরল সোনালি বিবির পরিবার চ্যাটজিপিটি ওয়ার্ক উন্মোচন, কর্মক্ষেত্রের এআইয়ের দৌড়ে নতুন অধ্যায় দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভে অর্থনীতিতে নতুন ঝুঁকি ধ্বংসস্তূপের খার্তুমে ফিরেছে ২০ লাখ মানুষ, সংকট বিদ্যুৎ-পানি ও কর্মসংস্থানে গাজায় বিশ্বকাপ দেখানোর আয়োজন করা ত্রাণকর্মী বিমান হামলায় নিহত স্পেনে ভয়াবহ দাবানল, নিহত ১২ ও নিখোঁজ ২৩ ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তার অঙ্গীকার ন্যাটোর, ক্ষুব্ধ রাশিয়া সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর মিলল যুবকের মরদেহ, হত্যার আলামত

নগদকে ব্যক্তিখাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত সরকারের নীতির ওপর নির্ভর করবে

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’কে ব্যক্তিখাতে দেওয়া হবে কি না, তা নতুন সরকারের নীতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সরকারের চূড়ান্ত নীতি জানা গেলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবার গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে ব্যারিস্টার আরমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নগদ বিষয়ে চূড়ান্ত নীতি এখনো নির্ধারিত হয়নি। সরকার যদি অন্তর্বর্তী সরকারের নীতি অনুসরণ করে এটিকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেয়, তবে বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

বিনিয়োগ সংক্রান্ত তার ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে আরমান বলেন, তিনি সংসদ সদস্য হিসেবে নয়, একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘আমি একজন পেশাদার আইনজীবী। এর আগে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নগদে আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি।’

নগদে বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়ে তিনি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীরা মূলত বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে চান। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তারা বিনিয়োগের সুযোগ খুঁজছিলেন। সরকারের সঙ্গে আলোচনার সময় তাদের আগ্রহের বিষয়টি জানানো হয়েছিল।

বৈঠকে গভর্নরকে তিনি আরও জানান যে, বিনিয়োগ লাভজনক হবে কিনা তা যাচাই করার জন্য একটি অডিট করার আগ্রহ রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আন্তরিক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের যে সিদ্ধান্ত থাকবে, সেই অনুযায়ী কাজ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে আছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি ব্যারিস্টার আরমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠান, যাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অডিট পরিচালনার অনুমতি চাওয়া হয়। চিঠিতে বলা হয়, ডিজিটাল আর্থিক সেবা নগদকে নতুন মালিকানা ও ব্যবস্থাপনার কাছে হস্তান্তরের পরিকল্পনার বিষয়টি তিনি জানতে পেরেছেন। কিছু বিদেশি বিনিয়োগকারী এ বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, এ ধরনের বিকল্প খুঁজে বের করা তার জন্য সম্মান ও সুযোগের বিষয়।

মূল বিষয়: ডাক বিভাগ, নগদ, বাংলাদেশ ব্যাংক, ড. আহসান এইচ মনসুর

জনপ্রিয় সংবাদ

নীরব মহামারি: কেন এখনই ফ্যাটি লিভার রোগকে জাতীয় স্বাস্থ্য সংকট হিসেবে দেখতে হবে

নগদকে ব্যক্তিখাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত সরকারের নীতির ওপর নির্ভর করবে

০৬:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬