০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনায় মিলেইর অর্থনৈতিক সাফল্য, তবু বাড়ছে জনরোষ ভারতের বাজারে দ্রুত বাড়ছে পনিরের চাহিদা, বদলে যাচ্ছে খাদ্যাভ্যাস সরকারের সমালোচনা করার অধিকারই গণতন্ত্রের আসল পরীক্ষা মিয়ানমারে ফিরে এসেছে আফিম চাষ, বাড়ছে প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ চীনা গবেষকদের কাছে আজও এক ধাঁধার নাম ভারত জাপানিদের জন্য ভিসা ফি সাত গুণ বাড়াল চীন লেটুসবাহিত পরজীবীর প্রকোপ শেষের ঘোষণা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও রাজনৈতিক চাপের মাঝে ফেডের সামনে সুদ বাড়ানোর কঠিন সিদ্ধান্ত স্কুলশিশুরা কেন দিন দিন কম মেধাবী হয়ে উঠছে? ডেমোক্র্যাটদের বিভক্তিই কি তাদের শক্তি? ট্রাম্পের ঐক্যবদ্ধ রিপাবলিকানদের নিয়ে নতুন প্রশ্ন

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভা, স্কয়ার ও ব্র্যাকের ত্রিপক্ষীয় উদ্যোগ

পাবনা শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে টেকসই ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ব্র্যাক। এ লক্ষ্যে প্রতিষ্ঠান তিনটির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়। সংশ্লিষ্টরা বলেছেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনার ক্রমবর্ধমান সংকট পরিবেশ, জনস্বাস্থ্য, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাস্তবতা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

যেভাবে কাজ করবে অংশীদাররা

সমঝোতা অনুযায়ী তিন প্রতিষ্ঠান নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে পাবনা পৌরসভার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে উদ্যোগটি বাস্তবায়ন করবে। পৌরসভা এ কার্যক্রমে প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও তদারকির দায়িত্ব পালন করবে।

ব্র্যাক স্থানীয় পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে উদ্যোগটির নকশা ও বাস্তবায়নে কারিগরি নেতৃত্ব দেবে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসও অংশীদার হিসেবে প্রয়োজনীয় সহায়তা করবে।

এমওইউতে সই করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম।

প্রাথমিকভাবে নির্বাচিত এলাকায় কার্যক্রম

উদ্যোগের আওতায় শুরুতে পাবনা শহরের নির্বাচিত কিছু এলাকায় কাজ শুরু হবে। বর্জ্য সংগ্রহ ও ফেলার ব্যবস্থা উন্নত করার পাশাপাশি স্কুল-কলেজ, মাদ্রাসা, বাজার এবং স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া পৌরসভার বর্জ্য সংগ্রহকর্মীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাও উদ্যোগটির গুরুত্বপূর্ণ অংশ হবে।

অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, প্রায় ২০০ বছরের পুরোনো পাবনা শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।

পাবনা পৌরসভার প্রশাসক মো. খায়রুল ইসলাম বলেন, পাবনার মতো পৌরসভাগুলোর জন্য বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। পৌরসভা, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ উদ্যোগ দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান আনবে বলে তারা আশাবাদী।

স্থানীয় বাস্তবতার ভিত্তিতে সমাধান

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই নিজের শহরের প্রতি দায়িত্ববোধ তৈরি করা গেলে পরিবর্তন সম্ভব। এ উদ্যোগ স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে শুরু করার ওপর তিনি গুরুত্ব দেন।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শুধু পাবনার সমস্যা নয়, মাঝারি আকারের শহরগুলোর জন্য এটি বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্য, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা ও শহরের বাসযোগ্যতার বিষয়ও সরাসরি যুক্ত।

তিনি জানান, কক্সবাজার, সাভার, সেন্ট মার্টিন ও বরিশালে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ব্র্যাকের কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সব শহরের জন্য একই ধরনের সমাধান কার্যকর নয়; স্থানীয় বাস্তবতার ভিত্তিতেই ব্যবস্থা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে পৌরসভাকে নেতৃত্ব দিতে হবে এবং অংশীদারদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ব্র্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, পাবনা শহর পরিষ্কার রাখার দায়িত্ব কোনো একক প্রতিষ্ঠানের নয়; এটি শহরের সবার সম্মিলিত দায়িত্ব।

দুই বছরের জন্য কার্যকর থাকবে এমওইউ

সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। বাস্তবায়নের অগ্রগতি ও অভিজ্ঞতা পর্যালোচনা করে পরবর্তী ধাপের পরিকল্পনা তৈরি করবেন অংশীদাররা।

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনা

পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের যৌথ উদ্যোগে শহরের বর্জ্য সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং কর্মীদের নিরাপত্তা উন্নয়নে কাজ শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনায় মিলেইর অর্থনৈতিক সাফল্য, তবু বাড়ছে জনরোষ

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভা, স্কয়ার ও ব্র্যাকের ত্রিপক্ষীয় উদ্যোগ

০৬:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬