অচেনা সব আঁধার নিয়ে রাত নয় শুধু
সূর্যকে ঢেকে দিতে
একটা গাঢ় কালসাপিনী-ছায়া ঢেকে
দিল সব নদীর জল।
জলেরা এখন অন্ধকারে আর পথ দেখে না
চলতে পারে না—
স্থির হয়ে বসে আছে সেই এঁদো পুকুরের মতো।
আর ওই জলে কারা জন্ম নিচ্ছে
জানে না তা কেউ।
স্রোত না পেয়ে মাছেরা ফিরে গেছে
সাগরে— নতুন ডিম ছাড়েনি আর
নোনা জলে।
সাগরের জলও ফিরে গেছে আরও
বেশি লবণ শরীরে মেখে—
যার চাপে সাগরের চড়ায় চড়ায়
এখন শ্বাসহীন মূলেরা পানির
নীচে মুখ গুঁজে আছে।
এই আঁধারে পূর্ণিয়া, তুমি আর আমি
কী শুয়ে থাকব এমনি নরম বিছানায়—
নাকি খুঁজব নীল ঘাস অন্ধকারে হাতড়ে
হাতড়ে—
যেমন করে সাগরের জলে উপুড়
হয়ে ভেসে নারীর মৃতদেহ লজ্জা ঢাকে
মৃত্যুর পরেও।
স্বদেশ রায়ের আরও লেখা
সরকারের কোর্টে প্রথম রাজনৈতিক বল ঠেলে দিলেন শেখ হাসিনা
বঙ্গবন্ধুকে অস্বীকার করলে যে বাংলাদেশ থাকে, তা ‘মিনি পাকিস্তান’
জেল হত্যা, পাকিস্তানি কালচার ও ৩ নভেম্বর জাতীয় নেতাদের হত্যা দিবস
উপমহাদেশ থেকে ইউরোপ: উগ্রতা মোকাবিলায় ইন্দিরা গান্ধীর পথ 











