০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু বেলফাস্টে অভিবাসীবিরোধী হামলায় আতঙ্ক, ঘরবন্দি ৩ হাজারের বেশি বাংলাদেশি ‘ফ্যাসিবাদী সরকারের আমলে ব্যাপক বন উজাড় হয়েছে’, মন্তব্য প্রতিমন্ত্রী টুকুর ওনাকে কিনে নিচ্ছে ওপেনএআই, এআই বাজারে নতুন সংযোজন ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রান৪আর্থ ম্যারাথন, জলবায়ু সচেতনতার বার্তা ইনভিক্টাস গেমসের মাধ্যমে নতুন জীবন পাচ্ছেন আহত সেনারা: প্রিন্স হ্যারির স্বপ্ন আরও বড় অলিম্পিক সোনা জয়ের পরও আলোচনায় অ্যালিসা লিউ, আনন্দেই খুঁজে পেলেন সাফল্যের নতুন অর্থ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে কার্টেল-নিয়ন্ত্রিত এলাকায় গুলিতে মেয়রের মৃত্যু ইংলিশ চ্যানেলে রাশিয়ার নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজ আটক করল ব্রিটিশ বাহিনী আসামের গ্রামীণ নারীদের হাতে টেকসই চা চাষের নতুন দিগন্ত

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৯৪)

  • Sarakhon Report
  • ১১:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 166
শ্রী নিখিলনাথ রায়
নন্দকুমার অনেক বিবেচনার পর সিরাজের ভবিষ্যৎ বাস্তবিকই ঘোরতর অন্ধকারময় দেখিয়া, ইংরেজদিগের সহিত’ বন্ধুত্ব স্থাপনের ইচ্ছা করিলেন। ইংরেজ ঐতিহাসিকগণ বলিয়া থাকেন যে, ইংরেজেরা সেই সময়ে আমীরচাঁদকে দিয়া নন্দকুমারকে ১২০০০ হাজার টাকা প্রদান করিয়াছিলেন। কিন্তু এই ১২০০০ হাজার টাকা প্রদানের বিষয়ে আমাদের কিছু সন্দেহ আছে।
নন্দকুমার এরূপ নীচান্তঃকরণ ছিলেন না যে, ১২ হাজার টাকার ন্যায় সামান্য অর্থে তিনি এইরূপ পাপঞ্জনক কার্য্যে প্রবৃত্ত হইয়াছিলেন। তিনি সিরাজের পরিণাম চিন্তা করিয়াই ইংরেজ- দিগের পক্ষ অবলম্বন করিয়াছিলেন বলিয়াই অনুমান হয়। তাহার পর তিনি ফরাসীদিগের সাহায্যের জন্য নিজের সৈনিকদিগেকে ফিরিয়া আসিতে আদেশ দেন এবং রায়দুর্লভ উপস্থিত হইলে, তাঁহাকেও ফিরিয়া যাইতে বলিয়া পাঠান। নন্দকুমার নবাবকে এইরূপ লিখিয়া পাঠাই- লেন যে, ইংরেজেরা যেরূপ বলশালী, তাহাতে ফরাসীদিগের সাহায্য করিতে গেলে, আপনাদিগের অবমাননার সম্ভাবনা আছে; সেরূপক্ষেত্রে ফরাসীদিগের সাহায্য করিতে যাওয়া যুক্তিযুক্ত নহে।
নন্দকুমার যদি আমীরচাঁদ কর্তৃক প্রণোদিত না হইয়া, প্রভুকে ঐরূপ লিখিয়া পাঠাইতেন, তাহা হইলে, আমরা তাঁহার কোনরূপ দোষ মনে করিতাম না। কিন্তু তিনি যখন চতুরতাপূর্ব্বক প্রভুকে সতর্ক হইবার জন্য লিখিয়া পাঠাইয়া- ছিলেন, তখন যে তিনি সর্ব্বথা নিন্দনীয় তাহাতে সন্দেহ নাই।
যাহা হউক নন্দকুমার ফরাসীদিগের বিরুদ্ধে ইংরেজদিগের সহায়তা করা ব্যতীত নবাবের বিরুদ্ধাচরণ কিংবা তাঁহাকে পদচ্যুত করার ন্যায় আর কোন ভীষণ অপরাধে অপরাধী নহেন। তিনি অন্যান্য কর্মচারীদিগের ন্যাস্ক সিরাজ উদ্দৌলাকে ইচ্ছাপূর্ব্বক পদচ্যুত করিতে চেষ্টা করেন নাই। অথবা সেই প্রভুহত্যানুলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না। কিন্তু ইংরেজ- দিগকে প্রকারান্তরে সহায়তা করায়, প্রভুর প্রতিও যে তাঁহার অকৃতজ্ঞতা দেখান হইয়াছে, তাহাও অস্বীকার করিবার উপায় নাই। এই অকৃতজ্ঞতার জন্য, তাঁহার নবপরিচিত বন্ধু ইংরেজদিগের হস্তে তাঁহাকে অশেষ লাঞ্ছনা ভোগ করিয়া, অবশেষে আপনার জীবন বলি দিতে বাধ্য হইতে হইয়াছিল। সিরাজের অজ্ঞাতসারে ইংরেজদিগের সহায়তা করা নন্দকুমার চরিত্রের যে একটি প্রধান কলঙ্ক, ইহা অস্বীকার করিবার উপায় নাই।
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-১৯৪)

১১:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪