০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
পুরুষদের ফ্যাশনে নতুন ঝড়, ব্রোচ এখন শুধু কোটের কলারে নয় স্পেনের পাঠ: ডানপন্থার উত্থানের যুগে ভিন্ন এক রাজনৈতিক মডেলের সন্ধান দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জিএম কাদেরের অভিনন্দন বার্তা, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে নতুন প্রত্যাশা আমিরাতে পাকিস্তানিদের গণবিতাড়ন, চাপে ইসলামাবাদ পশ্চিমবঙ্গে তৃণমূলের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার, বাড়ছে রাজনৈতিক চাপ হামে শিশু মৃত্যু ৪০০ ছাড়াল, আতঙ্ক বাড়ছে দেশজুড়ে পদ্মা ব্যারাজে ৩৩ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও নদী ব্যবস্থা কক্সবাজারে হামের ভয়াবহ বিস্তার, ২০ শয্যার ওয়ার্ডে ভর্তি ৮৭ শিশু জাকারবার্গের সমর্থিত প্রতিষ্ঠানের হাতে পারকিনসন্স চিকিৎসা, নতুন আশার ইঙ্গিত

দক্ষিণ চীন সাগর বিশেষজ্ঞ কমিটি চালু করলো সিএমজি

  • Sarakhon Report
  • ০৪:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • 157

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) শনিবার হাইনান প্রদেশের সানইয়ায় নতুনভাবে প্রতিষ্ঠিত দক্ষিণ চীন সাগর বিশেষজ্ঞ কমিটির উদ্বোধন করেছে। এ উপলক্ষে অনুষ্ঠানে দক্ষিণ চীন সাগর বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ধারণা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞ কমিটিতে দক্ষিণ চীন সাগর সংক্রান্ত শীর্ষস্থানীয় গবেষক ও পেশাদাররা রয়েছেন। কমিটির লক্ষ্য হলো—এ অঞ্চলের বিষয়ে যুক্তিসংগত ও বস্তুনিষ্ঠ আলোচনা প্রসারিত করা এবং আন্তর্জাতিক পরিসরে গবেষণা ও বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা।

প্রতিবেদনের ফলাফলে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জনগণ কূটনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ সমাধানের পক্ষে। এ ছাড়া, দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও উচ্চ প্রত্যাশা রয়েছে।

কমিটির প্রথম অধিবেশনে বহুমেরুবাদ বিষয়ক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়।

এ ছাড়া, ১১টি দেশের সাংবাদিকরা নতুন উৎপাদনশীল শক্তি ও চীনা আধুনিকায়ন নিয়ে একটি গণমাধ্যম বিনিময় কর্মসূচিতে অংশ নেন।

প্লাটফর্মটি নতুন পরিস্থিতিতে একটি সমন্বিত থিংক ট্যাংক হিসেবে কাজ করবে বলে জানান হুয়ায়াং মেরিটাইম কো-অপারেশন অ্যান্ড ওশান গভর্ন্যান্স রিসার্চ সেন্টারের সভাপতি এবং অনুষ্ঠানের সহ-আয়োজক উ শিছুন।

বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা হিসেবে সিএমজি দক্ষিণ চীন সাগরে শান্তি বজায় রাখা, বাস্তবসম্মত সহযোগিতা নথিভুক্ত করা এবং সমন্বিত উন্নয়ন প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানান বক্তারা।

বিশ্বব্যাপী ৬২০ কোটিরও বেশি মানুষের কাছে সিএমজি পৌঁছেছে বলেও জানান তারা।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

পুরুষদের ফ্যাশনে নতুন ঝড়, ব্রোচ এখন শুধু কোটের কলারে নয়

দক্ষিণ চীন সাগর বিশেষজ্ঞ কমিটি চালু করলো সিএমজি

০৪:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫