রাজশাহীতে একটি লিচুবাগান থেকে ১০৩টি ককটেল উদ্ধার করেছে বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নগরীর উপকণ্ঠে আদুবুড়ি উপরিমাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিচুবাগানের একটি পরিত্যক্ত স্থানে সিমেন্টের বস্তার ভেতরে ককটেলগুলো রাখা ছিল। অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বস্তাটি থেকে ১০৩টি ককটেল উদ্ধার করেন।
তবে এসব ককটেল সেখানে কে বা কারা রেখেছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।












