০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা দিল্লিতে বসতে চেয়েছিল পাকিস্তানের গণপরিষদ, আপত্তিতে ভেস্তে যায় জিন্নাহর পরিকল্পনা সিঙ্গাপুরের জাতীয় দিবসের আয়োজনে মাসকটদের দুর্দান্ত নাচ, সামাজিক মাধ্যমে ঝড় সিঙ্গাপুরের ৬০ হাজার তরুণের মতামতে বদলাচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা সুপ্রিম কোর্টের বাধা পেরিয়ে ফিরছে ট্রাম্পের শুল্ক, চাপে মার্কিন অর্থনীতি ও ভোক্তা সৌদি-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি: ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়তে পারে ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ বাড়ছে মার্কিন ভোটারদের, ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধাক্কার আশঙ্কা পারমাণবিক ভারসাম্যের নতুন যুগ সিন্ধু পুলিশের ‘এনকাউন্টার’ কৌশল নিয়ে বিতর্ক: বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী? তাইওয়ান ঘিরে চীনের ‘ছায়া নৌবাহিনী’, একসঙ্গে হাজার মাছধরা নৌকার মহড়া

আমেরিকার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ইনসাফের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত: চরমোনাই পীর

লক্ষ্মীপুরে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তথাকথিত ইনসাফ বাস্তবায়নের চেষ্টা করছে, যা দেশের মানুষ আর দেখতে চায় না।

রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় ধরে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার পরও কি কোনো ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। একই নিয়মে আবার ক্ষমতায় গিয়ে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব, সে প্রশ্নও রাখেন তিনি।

জামায়াতের অবস্থান নিয়ে চরমোনাই পীর বলেন, বাইরে থেকে তাদের কথাবার্তা শুনলে ফেরেশতার মতো মনে হলেও ভেতরে রয়েছে ভিন্ন চিত্র। তিনি বলেন, তারা গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফের কথা বলছে। আমেরিকা ও ভারতের ইনসাফ বাংলার মানুষ বহু আগেই দেখেছে, নতুন করে সেই ইনসাফ আর দেখতে চায় না দেশের জনগণ।

জামায়াতের নীতি ও আদর্শ নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। চরমোনাই পীর বলেন, জামায়াত প্রকাশ্যে জানিয়েছে তারা ইসলামী শরিয়ায় দেশ চালাবে না, ক্ষমতায় গেলে প্রচলিত নিয়মেই রাষ্ট্র পরিচালনা করবে। এমনকি তাদের প্রার্থী নিজেই বলেছেন জামায়াত কোনো ইসলামী দল নয়। তাহলে তারা কোন নীতি ও আদর্শে দেশ চালাতে চায়, সে প্রশ্নও তোলেন তিনি।

তার বক্তব্যে উঠে আসে অতীতের রাজনৈতিক বাস্তবতা। তিনি বলেন, যে নীতি ও আদর্শে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়ে বেগম পাড়া গড়ে উঠেছে, রাস্তায় নামা মানুষ গুম ও খুনের শিকার হয়েছে, সেই নীতিতেই আবার দেশ চালানোর পাঁয়তারা চলছে। এমন রাজনীতি থেকে দেশকে মুক্ত রাখার আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, তাদের সবাইকে একত্রিত হয়ে হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। তার ভাষায়, একমাত্র ঐক্যবদ্ধ সিদ্ধান্তই দেশকে সঠিক পথে নিতে পারে।

লক্ষ্মীপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম এবং জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম। সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা

আমেরিকার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ইনসাফের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত: চরমোনাই পীর

০৭:৪৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬