০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম নেপালের জেন-জি আন্দোলনের এক বছর: বদলেছে সরকার, বদলায়নি আহতদের জীবন ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইরান যুদ্ধের সমীকরণ বদলে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে: সেনা উপপ্রধান সার দিতে দেরি, ডিলারের গুদাম ভেঙে শতাধিক বস্তা সার লুট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট গর্ভনিরোধক সরবরাহ স্বাভাবিক হবে ২-৩ মাসের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী হামে মৃত্যু ৯৯৭, গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ জন পাবনায় বিএনপি নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ৯৮১ কোটি ডলারে স্থির

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৬ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত ২
হাজার ৯৮১ কোটি মার্কিন ডলার বা ২৯.৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে
জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী
পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের সামনে এই তথ্য নিশ্চিত করেন। এটি
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ, যা আন্তর্জাতিক মানদণ্ড
হিসেবে বিবেচিত। গ্রস হিসাবে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ৩ হাজার ৪৪৩
কোটি বা ৩৪.৪৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান | Deepto News : দীপ্ত নিউজ

ঈদ পরবর্তী সময়ে রিজার্ভ নামার প্রবণতা

কিছুটা ওঠানামার মধ্যে রিজার্ভ মূলত স্থিতিশীল রয়েছে। ২৯ মার্চ রিজার্ভ
২৯.২৯ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল, ঈদুল ফিতর উপলক্ষে বেশি রেমিট্যান্স
আসায় পরে তা কিছুটা বেড়েছে। এর দুই সপ্তাহ আগে রিজার্ভ ছিল ২৯.৫৯
বিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বাড়তে থাকায়
এবং কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকগুলো থেকে
ডলার কিনতে থাকায় রিজার্ভের গতিপ্রকৃতি নজরদারিতে রয়েছে।

দেশের রিজার্ভ আরও বাড়ল

জ্বালানি সংকটে ডলার চাপ এবং সামনের চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত কারণে জ্বালানি আমদানিতে ব্যয় বৃদ্ধি পাওয়ায়
বৈদেশিক মুদ্রার ওপর চাপ ক্রমশ বাড়ছে। বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে টাকার
অবমূল্যায়নের পথে এগোচ্ছে বলে জানা গেছে, যা জ্বালানি শকের প্রভাব
সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের কৌশলের অংশ। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি
আমদানি চাপ অব্যাহত থাকলে সামনের মাসগুলোতে রিজার্ভে আরও চাপ পড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান হামলা, ৯৭ ডলারের কাছাকাছি তেলের দাম

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার ৯৮১ কোটি ডলারে স্থির

০৩:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬