০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয় চীনের প্রতিরক্ষা ফোরামে নিরাপত্তার নতুন বার্তা, নজরে যুক্তরাষ্ট্র-জাপান আফ্রিকার সামনে সুযোগ, গুরুত্বপূর্ণ খনিজের দৌড়ে কি বদলাবে মহাদেশটির ভাগ্য?

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ডিএপি সার বহন, ৩৮০ বস্তা জব্দ; চালক-সহকারীকে জরিমানা

বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ট্রাকে করে ডিএপি সার পরিবহনের অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩৮০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৪ টিউবওয়েল এলাকার জসিম’স ফুড হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সারবোঝাই ট্রাকটি আটক করে পরে সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়।

অভিযানে যা পাওয়া যায়

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ -

সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, ট্রাকটি সদর উপজেলার ভাউলারহাট থেকে ৩৮০ বস্তা ডিএপি সার নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে অভিযানের সময় চালক পরিবহনের জন্য প্রয়োজনীয় বৈধ চালান বা অন্য কোনো অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেননি।

এ কারণে সার ব্যবস্থাপনা আইনে ট্রাকচালক বাবু ও তাঁর সহকারী সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ সারের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জব্দ করা ৩৮০ বস্তা ডিএপি সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। চালক বাবু ও সহকারী সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মল্লাতেঘরিয়া এলাকায়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ডিএপি সার বহন, ৩৮০ বস্তা জব্দ; চালক-সহকারীকে জরিমানা

০২:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬