০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়ছে, বাড়ছে গোপনে ভিডিও ধারণের ভয় রাশিয়ার হয়ে যুদ্ধে বিদেশি যোদ্ধারা, সামনে ভয়াবহ মৃত্যুর গল্প ছুটির দিনেও পাসপোর্ট সেবা, স্বস্তি মালয়েশিয়ার প্রবাসীদের চীনের বিরুদ্ধে ইরানকে সহায়তার অভিযোগ উড়িয়ে দিলেন ট্রাম্প ব্রিকস নৈশভোজে শুধু নিরামিষ খাবার, ভারতে রাজনৈতিক বিতর্ক ট্রাম্পের দাবি, এআই নিয়ে ভয় দেখাচ্ছে ‘নেতিবাচক শক্তি’ আয়ারল্যান্ড এক হওয়ার পক্ষে আবারও ট্রাম্প, স্কটল্যান্ড নিয়ে এখনই কথা নয় চীনের প্রতিরক্ষা ফোরামে নিরাপত্তার নতুন বার্তা, নজরে যুক্তরাষ্ট্র-জাপান আফ্রিকার সামনে সুযোগ, গুরুত্বপূর্ণ খনিজের দৌড়ে কি বদলাবে মহাদেশটির ভাগ্য?

রাজধানীর মানিকদিতে এইচএসসি শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক এইচএসসি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় আহত শিক্ষার্থীকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

রাতের পথে হামলার ঘটনা

আহত শিক্ষার্থীর নাম মো. করিম (১৮)। তিনি মিরপুর বাংলা কলেজের দ্বিতীয় বর্ষের এইচএসসি শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১২টা ১৫ মিনিটে করিমকে মশার কয়েল কিনতে কাছের একটি দোকানে পাঠানো হয়। কেনাকাটা শেষে তিনি বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে মানিকদির আমতলা এলাকায় স্থানীয়ভাবে পরিচিত ‘৩২ মালিকের বিল্ডিং’-এর সামনে পৌঁছালে অন্ধকার থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার দুই পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নড়াইলে গুলিবিদ্ধ হয়ে কৃষকের মৃত্যু

অস্ত্রোপচার করে গুলি অপসারণ

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন করিমকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতেই তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা তার ডান পা থেকে একটি গুলি অপসারণ করেন। অন্যদিকে, বাম পায়ে লাগা গুলিটি ঘটনাস্থলেই শরীর থেকে বেরিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশের তদন্ত শুরু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানাকে জানানো হয়েছে। কারা এই হামলা চালিয়েছে এবং কী কারণে শিক্ষার্থীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নিটওয়্যার শিল্প, মধ্যপ্রাচ্যের জ্বালানি ঝুঁকি বাড়ালে সামনে কী

রাজধানীর মানিকদিতে এইচএসসি শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

০৩:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬