০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
লন্ডনের ক্ষমতার একচেটিয়া কেন্দ্র কি এবার ভাঙার পথে? ৭০ বছরে কিম ক্যাট্রাল: লাল গালিচায় তাঁর ৭০টি স্মরণীয় সাজ গরমের দিনে ক্যাট চেনের ঘরোয়া আড্ডা, যেখানে খাবার-পানীয়ের সঙ্গে মিশে যায় স্বস্তি জিএলপি-১ ওষুধের যুগে বদলে যাচ্ছে সৌন্দর্যের ধারণা শেরপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার দ্বিতীয় টেস্টের আগে স্বস্তি, নেটে ফিরেছেন তানজিদ-মুশফিক পুরুষের সাজে নতুন ঝলক, কানে দুলের দাপট চীনে মার্কিন শিক্ষাবিদের আটক নিয়ে রুবিওর অভিযোগ প্রত্যাখ্যান বেইজিংয়ের দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না হামসদৃশ উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, দেশে সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯২৮

ছাতকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে উদ্ধারকৃত বিস্ফোরক ও ডেটোনেটর নিষ্ক্রিয়

সারাক্ষণ রিপোর্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী চানবাড়ি এলাকায় উদ্ধার করা দুটি ডেটোনেটর ও ২৫০ গ্রাম উচ্চক্ষমতার বিস্ফোরক সোমবার নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সেনাবাহিনীর সহায়তায় বিস্ফোরক নিষ্ক্রিয়

সোমবার সকালে সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উদ্ধারকৃত বিস্ফোরক ও ডেটোনেটর নিষ্ক্রিয় করেন।

সীমান্ত থেকে উদ্ধারকৃত ডেটোনেটর ও বিস্ফোরক নিষ্ক্রিয় করলো বিজিবি

অভিযানে উদ্ধার বিদেশি রিভলভার ও বিস্ফোরক

গত ৩১ অক্টোবর সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের একটি বিশেষ দল ছাতক উপজেলার চানবাড়ি বাজার সীমান্ত এলাকায় অভিযান চালায়। ওই সময় তারা বালির নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলভার, ২৫০ গ্রাম উচ্চক্ষমতার বিস্ফোরক ও দুটি ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধার করা রিভলভারটি নিয়ম অনুযায়ী স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

বিজিবির সতর্কতায় বড় বিপর্যয় রোধ

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো সম্ভবত বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে এনে দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

বীরত্বে পদক পাচ্ছেন বিজিবি ডিজিসহ ৬০ সদস্য

তিনি আরও বলেন, বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান ও সতর্ক অবস্থানের কারণেই এসব অস্ত্র ও বিস্ফোরক সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারেনি।

সীমান্ত সুরক্ষায় বিজিবির অঙ্গীকার

লে. কর্নেল নাজমুল হক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও অস্ত্র পাচার রোধের পাশাপাশি অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণেও বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

লন্ডনের ক্ষমতার একচেটিয়া কেন্দ্র কি এবার ভাঙার পথে?

ছাতকে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে উদ্ধারকৃত বিস্ফোরক ও ডেটোনেটর নিষ্ক্রিয়

১২:০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫