০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

বন্ধ ছয় চিনিকল চালুর দাবিতে ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

বন্ধ করে দেওয়া রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল দ্রুত পুনরায় চালুর দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। এ দাবিতে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ লিখিত বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চিনিকলগুলো আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানাচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত বন্ধ ও চালু সব চিনিকলে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা বলেন, চিনিশিল্প রক্ষা ও শ্রমিকদের জীবিকা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কারুজ্জামান ফিরোজ জানান, ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট ও জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বন্ধ ছয়টি চিনিকল আধুনিকায়ন করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে একটি অধ্যাদেশ জারির মাধ্যমেও এই সিদ্ধান্তের ঘোষণা আসে।

তবে তার অভিযোগ, অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে উল্টো আখ মাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে, যা চিনিশিল্প পুনরুজ্জীবনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বরাদ্দ নিশ্চিত করে চিনিকল চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

বন্ধ ছয় চিনিকল চালুর দাবিতে ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

০৮:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬