০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
অনিশ্চিত ইন্দো-প্যাসিফিকে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির নতুন পরীক্ষা রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে ১৮৫ টাকা, বেড়েছে ডিম ও হাঁসের দাম প্যাটাগোনিয়ায় ২৬ মিটার উঁচু মেসির ভাস্কর্য ভাইরাল, বিশ্বের সবচেয়ে বড় স্মারক এখন উৎসবের কেন্দ্র আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: ফুটবলের সীমানা ছাড়িয়ে ইতিহাস, স্মৃতি ও প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ যাত্রা জাপান থেকেই রাশিয়ার যুদ্ধযন্ত্রে প্রযুক্তির জোগান? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া ও বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে জনভোগান্তি উইম্বলডন জয় করে ঘুরে দাঁড়ালেন জ্যানিক সিনার, মানসিক শক্তির নতুন দৃষ্টান্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’, উত্তরা ও ঢাবিতে বিক্ষোভ ইরানে আপসের বিপক্ষে কট্টরপন্থিদের চাপ, যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবিতে বাড়ছে উত্তেজনা বাংলাদেশে হামের মৃত্যু বেড়ে ৭৬৬, একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন, বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই

বাগেরহাটে আলীমুজ্জামান রানা নামের এক যুবদল নেতার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

পরিদর্শন ও ক্ষয়ক্ষতি

খবর পেয়ে রাতেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী আলীমুজ্জামান রানা দাবি করেছেন, আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘রোববার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুন ও ধোঁয়ার কারণে আমাদের ঘুম ভেঙে যায় এবং আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বের হই। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন, অভিযোগ দলের প্রতিপক্ষের বিরুদ্ধে

তিনি আরও জানান, স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে তার বসতঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্র ও অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের মন্তব্য

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘আগুনে ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রানা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত তথ্য দেওয়া যাবে।’

বাগেরহাটে শৌচাগার থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

এর আগে স্থানীয়দের মধ্যে আধিপত্য নিয়ে ভোটের পরের রাতে এবং পরবর্তী সকালে মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় জামায়াত ও বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।

জনপ্রিয় সংবাদ

অনিশ্চিত ইন্দো-প্যাসিফিকে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির নতুন পরীক্ষা

বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে আগুন, বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই

০৭:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬