০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান লুকানো পেটের চর্বি হৃদ্‌যন্ত্রকে দ্রুত বুড়িয়ে দিতে পারে, বলছে নতুন গবেষণা মানুষের শিশুর মতোই গান শেখে তরুণ ফিঞ্চ পাখি গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩ নারীর শরীর নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই, বললেন নাইমাল খাওয়ার তালেবান শাসনে আফগানিস্তান: বিবাহবিচ্ছেদ থেকে স্মার্টফোন, সর্বত্র নিয়ন্ত্রণের ছায়া ওয়েলসের সর্বোচ্চ পর্বতে লাইন নিয়ে তুমুল বিতর্ক, ‘এটা তো বিনোদনকেন্দ্র নয়’ আফগানিস্তানের বাণিজ্যপথ বদলে যাচ্ছে, বড় ঝুঁকিতে পাকিস্তানের শিল্প-বাণিজ্য যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নিয়ম: বিদেশি শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বরের আগেই ফিরতে বলছে বিশ্ববিদ্যালয়গুলো

হঠাৎ কোটিপতি হওয়ার মানসিক চাপ, নতুন ধনী শ্রেণির অদৃশ্য সংকট

একদিনে জীবনের মোড় বদলে যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ কোটি কোটি টাকা চলে আসতে পারে। বাইরে থেকে এমন জীবনকে নিখুঁত মনে হলেও বাস্তবে অনেকের জন্য এটি হয়ে উঠছে গভীর মানসিক চাপ, অপরাধবোধ ও পরিচয় সংকটের কারণ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ধনী হয়ে যাওয়ার অভিজ্ঞতা এখন নতুন এক মানসিক সমস্যার জন্ম দিচ্ছে, যার নাম “সাডেন ওয়েলথ সিনড্রোম”।

ব্রিটিশ উদ্যোক্তা অ্যান্ড্রু হালবার্টের অভিজ্ঞতা সেই বাস্তবতাকেই সামনে এনেছে। ২০২৩ সালে তিনি নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্যারেটো ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। এক রাতের মধ্যে তার ব্যাংক হিসাবে জমা পড়ে কোটি কোটি পাউন্ড।

মাত্র এক দশক আগে নিজের শোবার ঘর থেকে ব্যবসা শুরু করেছিলেন হালবার্ট। কঠোর পরিশ্রম আর ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করে ব্যবসাকে বড় করেন তিনি। কিন্তু এত বড় আর্থিক সাফল্যের পর যে মানসিক চাপ তৈরি হতে পারে, সে জন্য তিনি প্রস্তুত ছিলেন না।

Sudden Wealth Syndrome Is Real—How Women Can Navigate It Confidently

হঠাৎ সম্পদের চাপ

ব্যবসা বিক্রির পরপরই হালবার্ট একটি উজ্জ্বল হলুদ ম্যাকলারেন ৫৭০এস গাড়ি নগদ অর্থে কিনে ফেলেন। দাম ছিল প্রায় এক লাখ পাউন্ড। মজার বিষয় হলো, তিনি গাড়িটি চালিয়ে দেখারও প্রয়োজন মনে করেননি।

পরে বুঝতে পারেন, গাড়ির আসনে তিনি ঠিকমতো বসতেই পারছেন না। কয়েক মাস সেটি চালালেও নিজের ভেতরে অস্বস্তি কাজ করত। শেষ পর্যন্ত গাড়িটি লোকসান দিয়ে বিক্রি করে দেন।

হালবার্টের ভাষায়, হঠাৎ বিপুল অর্থ পাওয়ার পর আনন্দের পাশাপাশি এক ধরনের অপরাধবোধ ও দায়িত্ববোধ তাকে গ্রাস করেছিল। তিনি দীর্ঘদিন ধরে গৃহহীনদের সহায়তায় কাজ করতেন। ফলে তার মনে হতে থাকে, এত অর্থ দিয়ে হয়তো বহু মানুষের জীবন বদলে দেওয়া সম্ভব। সেই চিন্তাই তাকে মানসিকভাবে চাপে ফেলে।

মনস্তাত্ত্বিক প্রস্তুতির গুরুত্ব

সম্পদ ব্যবস্থাপনা ও পারিবারিক সম্পর্ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞ জেসিকা ম্যাকগওলি বলছেন, সমাজে সাধারণ ধারণা হলো অর্থই সব সমস্যার সমাধান। কিন্তু বাস্তবে অনেক মানুষ হঠাৎ সম্পদের সঙ্গে মানিয়ে নিতে পারেন না।

৯ অভ্যাসে ভেঙে যেতে পারে সম্পর্ক

তার মতে, অনেকেই নতুন সম্পদের কারণে আত্মপরিচয় সংকটে পড়েন। বন্ধু ও পারিবারিক সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। কেউ কেউ নিজের ভেতরে গুটিয়ে যান, আবার অনেকে অপ্রয়োজনীয় খরচ বা ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়েন।

এই পরিস্থিতি সামাল দিতে হালবার্ট ব্যবসা বিক্রির আগেই একজন মনোবিজ্ঞানীর সহায়তা নেন। আট সপ্তাহ ধরে তিনি মানসিক প্রস্তুতি নেন যাতে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন।

তিনি মনে করেন, এই প্রস্তুতি না থাকলে হয়তো তিনি লক্ষ্যহীন ও হতাশ হয়ে পড়তেন।

উত্তরাধিকার সম্পদ নিয়েও বাড়ছে উদ্বেগ

বিশেষজ্ঞরা বলছেন, শুধু উদ্যোক্তা বা লটারি বিজয়ীরাই নন, উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া তরুণদের মধ্যেও এই সংকট বাড়ছে।

যুক্তরাজ্যে বয়স্ক প্রজন্মের হাতে বিপুল সম্পদ জমা রয়েছে। কর কমাতে অনেকে জীবদ্দশাতেই সন্তানদের মধ্যে সম্পদ হস্তান্তরের পরিকল্পনা করছেন। কিন্তু পরিবারের ভেতরে এই বিষয়ে খোলামেলা আলোচনা না থাকায় অনেক তরুণ মানসিকভাবে প্রস্তুত থাকেন না।

More than half of parents have never discussed inheritance with their adult children. Have you? - Depledge Strategic Wealth Management

এক জরিপে দেখা গেছে,  কখন৫০ বছরের বেশি বয়সীদের বড় অংশ তাদের উত্তরাধিকার পরিকল্পনা নিয়ে পরিবারের সঙ্গেও আলোচনা করেননি। এতে ভবিষ্যতে সম্পদ পাওয়ার পর মানসিক ও সামাজিক জটিলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের প্রস্তুতি

হালবার্ট এখন নিজের সন্তানদের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন। তার সন্তানরা এখনও প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। কিন্তু তিনি জানেন, একদিন তারা বড় অঙ্কের উত্তরাধিকার পেতে পারে।

তার মতে, অর্থের পরিমাণ যত বড়ই হোক, সেটি গ্রহণ করার মানসিক প্রস্তুতি না থাকলে সেই সম্পদ আশীর্বাদের বদলে বোঝা হয়ে উঠতে পারে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ, অংশগ্রহণে আপত্তি নেই

হঠাৎ কোটিপতি হওয়ার মানসিক চাপ, নতুন ধনী শ্রেণির অদৃশ্য সংকট

০৪:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬