০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চীন বৈঠক, বেইজিং যাচ্ছেন অজিত ডোভাল বিজেপির ‘জেন জি’ প্রচারে কটাক্ষ, ‘ভাইরাস-ককরোচ’ মন্তব্য টেনে নিশানা সৌরভ দাসের ঝিনাইদহে ২০০ শিশুর চিকিৎসায় হিমশিম হাসপাতাল, লোডশেডিংয়ে দুর্ভোগ চরম ঢাকার কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার, দূতাবাসে অর্থ দাবির ই-মেইল ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি বেড়ে ৮২ চুয়াডাঙ্গায় প্রণোদনার ৫৪ বস্তা সার গায়েব, স্বাক্ষর নিয়েও সার পেলেন না কৃষকরা গ্যাস সংকটে ছয় মাসের জন্য কারখানা বন্ধ করল ফু-ওয়াং ফুডস গ্যাসের তীব্র সংকটে রাজধানীতে গাড়ির দীর্ঘ সারি, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে বাংলাদেশের খরচ

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৭১)

  • Sarakhon Report
  • ১২:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • 164
শশাঙ্ক মণ্ডল
অন্যান্য কুটির শিল্প

তৃতীয় অধ্যায়

উনিশ শতকের শুরুতে ব্রিটিশ রাজধানী কলকাতা ও অন্যান্য জেলা শহরগুলিতে পাকা বাড়ি তৈরির প্রবণতা বাড়তে থাকায় চুনের চাহিদা দেখা গেল। সে সময় সুন্দরবনের সমুদ্রতীরবর্তী বিভিন্ন এলাকাতে অনেক মানুষ চুন তৈরির জন্য নদীতে শামুক সংগ্রহ করত। এক ধরনের শামুক যা জোংড়া শামুক নামে পরিচিত, তা পুড়িয়ে সে যুগে চুন তৈরি করা হত।

সে যুগে খুলনা ডায়মন্ডহারবার এর বিভিন্ন এলাকাতে চুন তৈরির জন্য ব্যাপারীরা ছোট ছোট কারখানা গড়ে তুলেছিল। অনেক মানুষ নদীতে নৌকা নিয়ে নদীতীরবর্তী এলাকা থেকে এই শামুক সংগ্রহ করত এবং তা নৌকা হিসাবে চুন ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা হত। বিদ্যাধারী মাতলা নদীতে প্রচুর জোংড়া পাওয়া যেত-অনেকে নদীতে নৌকা নিয়ে জোংড়া এবং মৃত পশুর হাড় সংগ্রহ করত। ভাঙড়ের নিকটবর্তী শাঁকশহরের শামুক ও শঙ্খের ব্যবসা সে যুগে শ্রীবৃদ্ধি লাভ করে।

ফোর্ট উইলিয়ামের বেঞ্জামিন ল্যাকম ১৭৭০ খ্রীষ্টাব্দে কোম্পানির প্রয়োজনীয় চুন সরবরাহ করার জন্য কনট্রাক্ট পেয়েছিলেন। ডায়মন্ডহারবার এলাকা থেকে চুন তৈরি করে কোম্পানিকে সরবরাহ করতেন। ১ম মহাযুদ্ধ পরবর্তীকালে আমাদের দেশে চামড়ার চাহিদা বাড়ে। আমাদের দেশে গ্রামে গল্পে বেশ কিছু এলাকার মানুষ গবাদি পশুর চামড়া দেশীয় পদ্ধতিতে পাকা করতে জানত।

কিন্তু গ্রামে গঞ্জে জুতা পরার প্রচলন ছিল না-মানুষ খালি পায়ে থাকত-বাড়িতে খড়মের ব্যবহার ছিল। ১ম মহাযুদ্ধ পরবর্তী কালে শিক্ষিত মধ্যবিত্ত মানুষরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ায় চামড়া শিল্পের কিছুটা অগ্রগতি দেখা যায়। মধ্যবিত্তরা সে যুগে পাশ্চাত্য শিক্ষার দৌলতে পায়ে চামড়ার জুতা পরতে শুরু করেছে। কলকাতার আড়তদাররা ছোট ছোট ব্যাপারীদের সাহায্য নিয়ে সুদূরতম গ্রাম থেকে চামড়া হাড় সংগ্রহ করে কলকাতায় নিয়ে আসত।

চামড়া পাকা করার ব্যাপারে আধুনিক উন্নত পদ্ধতি বিংশ শতাব্দীর তৃতীয় দশক থেকে চালু হয়। স্বদেশি আন্দোলন -পূর্ব যুগে ছোট ছোট শহরগুলিতে বিলাতি কোম্পানির জুতা পাওয়া যেত কিন্তু তার ব্যবহার খুবই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে দেশীয় কারিগরদের হাতে তৈরী জুতার তার প্রচলন বিভিন্ন এলাকায় লক্ষ করা যাচ্ছিল।

জনপ্রিয় সংবাদ

এশীয় ক্রিকেট কাউন্সিলে পাকিস্তানের বড় জয়, ভারতকে হারিয়ে তিন পদই দখলে

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৭১)

১২:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪