০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
রোজার আগেই বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুতির আহ্বান এফবিসিসিআইয়ের হামে আতঙ্ক: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মৃত্যু ৯৭৯ প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের, বোয়িং কেনায় ধন্যবাদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু মুইজ্জুর তথ্য কমিশনার বাছাই: তথ্যের অধিকার কি রাজনৈতিক প্রভাবের কাছে ঝুঁকছে? লস অ্যাঞ্জেলেস ছাড়তে চেয়েছিলেন স্ত্রী, রাজি ছিলেন না স্বামী—শেষ পর্যন্ত কেন কেনটাকিতেই নতুন জীবন ব্রিটেনের রিজার্ভ বাহিনী কেন আজ অবহেলার প্রতীক আগামী ১০ বছরে সবচেয়ে বেশি বাড়তে পারে যেসব উচ্চ বেতনের চাকরি সন্তানের জন্ম উদযাপন করি, কিন্তু মায়ের মানসিক স্বাস্থ্যের খবর রাখি কি? দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোবট পাচকের রান্না খাবেন?

  • Sarakhon Report
  • ০১:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 155

হামবুর্গের একটি প্রতিষ্ঠান রোবট পাচক তৈরি করছে৷ ফাইল ফটো

রোবট পাচকের চাহিদা বাড়ছে জার্মানিতে৷ হামবুর্গের একটি প্রতিষ্ঠান এ ধরনের রোবট তৈরি করছে৷ চাহিদা অনুযায়ী এসব রোবটে নতুন বিভিন্ন উপকরণও যুক্ত হচ্ছে৷ তবে সীমাকদ্ধতাও রয়েছে৷

দক্ষিণ জার্মানির ভেয়ার্টহাইমে আকাশ থেকে দেখলে একটি রেস্তোরাঁকে সাধারণ হাইওয়ে বিশ্রামাগার মনে হবে৷ কিন্তু আরো নিবিড়ভাবে দেখলে সেটিতে নানা প্রযুক্তির দেখা মিলবে৷ ‘হোম অফ মবিলিটিতে’ চালকরা তাদের ইলেক্ট্রিক গাড়ি চার্জ দিতে এবং রোবটের রান্না করা খাবার কিনতে পারেন৷

পাঁচটি পদ থেকে বাছাই করতে পারেন অতিথিরা৷ এগুলোর দাম ১২ ইউরো থেকে শুরু৷ চাহিদার ভিত্তিতে এসব খাবার রোবট তৈরি করে৷ রেস্তোরাঁর কর্মীরা অবশ্য প্রয়োজনীয় উপাদান আগেই রোবটে দিয়ে রাখেন৷ সেগুলোই এটি রান্না ও পরিবেশন করে৷ এরপর কড়াইগুলো ধুতে দেয়া হয়৷ এটি দিনে তিন হাজারবার রান্না করতে পারে৷

প্রধান পাচক হ্যলগার স্ট্রমবার্গ রোবটকে নতুন রেসিপি দেন৷ রোবটের কর্মক্ষমতা মানুষের বেশি হওয়ায় উদ্বিগ্ন নন তিনি৷ কারণ প্রকৃত পাচকদের গুরুত্বপূর্ণ দক্ষতা রয়েছে৷ তিনি বলেন, ‘‘এটা স্বাদ এবং সংবেদন, সংকলন ও সতেজতা ও বিভিন্ন উপাদানের উৎসের উপর নির্ভরশীল৷ এটা হাইজিনের ব্যাপার৷ এটা বন্ধুত্বপূর্ণ হাসি, অতিথিকে আমন্ত্রণ এবং বিভিন্ন পদের প্রচারণার ব্যাপার৷ পাচকরা করার মতো এখনো অনেক কিছু রয়েছে৷ কিন্তু আপনি যদি তা করতে না পারেন, কারণ আপনি সারাদিন একটি উৎপাদনের লাইনে আছে, তাহলে তা অর্থহীন৷”

জার্মান গ্যাস্ট্রোনমি ব্যাপক কর্মী সংকটে রয়েছে৷ এখাতে সাড়ে তিন হাজার পাচকসহ নয় হাজারের মতো দক্ষ কর্মীর প্রয়োজন৷ এক্ষেত্রে রোবট সহায়তা করতে পারে৷

কেভিন ড্যয়েটমার্গ একমত৷ তিনি হামবুর্গভিত্তিক রোবট পাচক নির্মাতা স্টার্টআপ গুডবাইট্স এর অন্যতম প্রতিষ্ঠাতা৷ তিনি বলেন, ‘‘এই রোবটের অর্থ এটা নয় যে আমরা যেমন রেস্তোরাঁ চিনি সেগুলো আর থাকবে না বা সব রান্না স্বয়ংক্রিয় হয়ে যাবে৷ আমরা প্রতিদিনের খাদ্য চাহিদায় ইতিবাচকভাবে অবদান রাখতে চাই যাতে আপনি সবসময় সদ্য তৈরি খাবার কিনতে পারেন৷ নতুন প্রজন্মের কাছে টিকটকে কয়েকটি রান্নার ভিডিও তৈরি আনন্দের হলেও আট থেকে দশঘন্টা রান্না ঘরে কাটানোর কাজ তাদের টানে না৷’’

সত্যি করে বলতে গেলে রান্নার কাজে রোবট ব্যবহার একেবারে নতুন ব্যাপার নয়৷ ফ্রান্সে কয়েকবছর আগে এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পিৎসা মেকার সাড়া জাগিয়েছিল৷

সুইস নির্মাতা সেবোটিক্সেরএই রোবটটি সেবা খাতে ব্যবহৃত হচ্ছে: মানুষ ওয়েটারের ঘাটতি মেটাতে খদ্দেরদের খাদ্য ও পানীয় সরবরাহ করে এটি৷

হামবুর্গের রোটট পাচক নির্মাতারা এই যন্ত্রের ক্ষমতা আরো বাড়াতে উদ্যোগী হয়েছেন৷ কেভিন ড্যয়েটমার্গ বলেন, ‘‘আমরা শীঘ্রই একটি প্লেটিং মডিউল চালু করবো যাতে সত্যিকারের প্লেটে খাবার পরিবেশন করতে পারে রোবট৷ বিভিন্ন কোম্পানি রেস্তোরাঁর কাছে এটা বেশ আকর্ষণীয় হবে৷ আমরা অন্যান্য রান্নার উপকরণ সম্পর্কে অনেক আগ্রহের কথা জানছি যেগুলো আমরা আমাদের সিস্টেমে যোগ করছি৷ যেমন, স্যুঁ ভিঁদ্যে খাবার দিতে একটি কনভেকশন ওভেন ব্যবহারের দিকে অনেকটাই এগিয়েছি৷ যেমন, স্যুঁ ভিঁদ্যে রান্না করা স্টেক, ফালাফাল ইত্যাদি তৈরি করা যাবে এবং বিভিন্ন পন্থা স্বয়ংক্রিয়ভাবে করা যাবে৷’’

নিজস্বতারক্ষেত্রে আপস হচ্ছে কিনা সেই বিতর্কের মাঝেও রোবট পাচকের চাহিদা ইতোমধ্যে বেড়েছে৷ কারণ এটি এখনো খদ্দেরের বিশেষ চাহিদা অনুযায়ী খাবার তৈরি করতে পারে না৷

ডিডাব্লিউ ডটকম

জনপ্রিয় সংবাদ

রোজার আগেই বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুতির আহ্বান এফবিসিসিআইয়ের

রোবট পাচকের রান্না খাবেন?

০১:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪