১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’

নির্বাচন সামনে রেখে সচিবালয়ে কড়া নিরাপত্তা, অবৈধ প্রবেশে তিনজনের কারাদণ্ড

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। প্রবেশ নিয়ন্ত্রণ ও যানবাহন চলাচল তদারকিতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইন প্রয়োগ অব্যাহত থাকবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

অবৈধ প্রবেশের চেষ্টা ও গ্রেপ্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত পঁচিশ জানুয়ারি সচিবালয়ের নজরদারি টিম দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, নিরাপত্তা শাখার এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। এই ঘটনা সরকারি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের  সাফল্য | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

ভুয়া পাস চক্রের তথ্য

পরবর্তী তদন্তে জানা যায়, আটক ব্যক্তিদের একজন দীর্ঘদিন ধরে অবৈধ পাস তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মচারীকে ও একই অপরাধে দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যানবাহন প্রবেশে ও কড়া নজরদারি

সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশ রোধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। বৈধ স্টিকার ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত কোনো গাড়িকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতিদিনের নজরদারির মাধ্যমে এসব নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

'Act Of Sabotage': Official Documents Damaged In Massive Fire At Bangladesh  Secretariat | World News - News18

নিরাপত্তা জোরদার থাকবে

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই তদারকি ও অভিযান নিয়মিত চলবে। নির্বাচনকালীন সময়ে যেকোনো অনিয়ম ঠেকাতে প্রশাসন কঠোর থাকবে।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে?

নির্বাচন সামনে রেখে সচিবালয়ে কড়া নিরাপত্তা, অবৈধ প্রবেশে তিনজনের কারাদণ্ড

০৫:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬