১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি জেন জি-র ‘ফ্রেন্ডস’ বানানোর চেষ্টা চলছে, কিন্তু কেন তা অসম্ভব সঙ্কুচিত পোশাক কি নষ্ট না করেই আগের মাপে ফেরানো সম্ভব? ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় অ্যামি হান্ট, দুর্দান্ত ছন্দে ছুটছেন ব্রিটিশ তারকা মারাঠি না জানলে ঝুঁকিতে লাইসেন্স, মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের মিলল আরও এক বছর বয়স বাড়লেই জীবন থেমে যায় না, বরং আসে নিজের মতো বাঁচার স্বাধীনতা: প্রু লেইথ দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার পথে বজ্রপাতে আহত, ‘ভয়াবহ’ অভিজ্ঞতার কথা জানালেন নিউইয়র্কের যুবক পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? আফ্রিকার প্রকৃত আয়তন তুলে ধরা মানচিত্রের পক্ষে জাতিসংঘের ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তান হত্যার মামলায় রায় হয়নি, লিন্ডসে ক্ল্যান্সিকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক

রমেশ চন্দ্র সেন “নেই” ও নীরবতা

কিছুদিন আগে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ের হিন্দুদের উদ্দেশ্যে বলেছিলেন, “এবার তো আপনাদের রমেশ দা নেই, এবার আমাকে ভোট দেন।” তখনও ঠাকুরগাঁও বা বাংলাদেশের অনেক মানুষ ও বিশেষত রমেশ চন্দ্র সেনের পরিচিত ও ভালোবাসার মানুষরা মনে করেছিলেন—রমেশ সেন এখন জেলে আছেন, তাই তিনি “নেই”। কেউ কি বুঝেছিল, রমেশ সেন আসলে “নেই” হয়ে যাবে পৃথিবী থেকে।

আজ ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ বলেছে, তাকে জেলখানা থেকে হাসপাতালে আনার পথে তিনি মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, তাকে কারাগারের জেলখানায় মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজ কী বলবে তা কেউ জানে না।

সাধারণত মানবাধিকার গ্রুপগুলো কখন কী কথা বলে তা এখন গোটা পৃথিবীর সচেতন মানুষ জানে। তাই এখন ধরে নিতে হবে রমেশ চন্দ্র সেন “নেই”—এটাই স্বাভাবিক। আর যেভাবে তিনি মারা গেছেন এটাই এদেশে স্বাভাবিক।

Black Curtain Images – Browse 411,618 Stock Photos, Vectors, and Video | Adobe Stock

রমেশ চন্দ্র সেন বাংলাদেশের জাতীয় সংসদের পাঁচ বারের সদস্য। তিনি পানি সম্পদমন্ত্রীও ছিলেন বাংলাদেশ সরকারের। নিজে বিত্তবান মানুষ ছিলেন। মানুষকে দান করেছেন। ছাত্রদের শিক্ষা দিয়ে গেছেন।

তার এলাকার মানুষ তাকে ভালোবাসত। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে রমেশ চন্দ্র সেনকে ভালোবাসত।

নির্বাচন সামনে রেখে রমেশ চন্দ্র সেন পৃথিবী থেকে নেই হয়ে গেলেন। কারণ, আর যাই হোক তার আপনজনের কাছে এ মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়।

তার আপনজনদেরকে এখন নীরব থাকতে হবে। তাকে যারা ভালোবাসত তাদেরও নীরব থাকতে হবে।

বাস্তবে পৃথিবীতে মাঝে মাঝে এমন নীরবতা নামে। পৃথিবীর আদি কাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হিটলারের হাত ধরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্ট্যালিনের হাত ধরে এমন বহু নীরবতা পৃথিবীতে নেমেছে।

রমেশ চন্দ্র সেনের মৃত্যুর সময় তার চারপাশে তেমনই নীরবতা ছিল।

রমেশ চন্দ্র সেনকে নিয়ে আজ কোনো শোকসভা হবে না। তারপরেও তিনি দেশের জন্য তার এলাকার জন্যে যা করেছেন নীরবে হলেও মানুষ তা মনে করবে।

আর নীরবতারও একটি শক্তি আছে। পৃথিবী বার বার নীরবতার শক্তিও দেখেছে।

রমেশ চন্দ্র সেনের ভালোবাসার মানুষরা এখন নীরবতা দিয়েই তাকে স্মরণ করবে। আর ভবিষ্যৎ বড়ই অগভীর ও অস্বচ্ছ—যতই বুদ্ধিমান মানুষ হোক না কেউ ভবিষ্যৎ দেখতে পায় না। ভবিষ্যৎ কালের গতিতেই আসে।

রমেশ চন্দ্র সেনের আত্মা শান্তি পাক। তার পালিয়ে বেড়ানো পরিবারের সদস্যদের ঈশ্বর শোক সহ্য করার ক্ষমতা দেন—এটাই সকলের কামনা।

—কালান্তর

জনপ্রিয় সংবাদ

স্কুলে সহিংসতা ঠেকাতে আগে বদলাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি

রমেশ চন্দ্র সেন “নেই” ও নীরবতা

০৭:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬