১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে? যুক্তরাষ্ট্রে আফগান অভিবাসীদের তথ্য সংগ্রহ ঘিরে নতুন উদ্বেগ, জোরালো হচ্ছে বিতর্ক যুক্তরাষ্ট্রে কমছে সহিংস অপরাধ, স্বস্তি ফিরছে শহরগুলোতে সাবেক রাষ্ট্রপতি হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের সামনে গাড়িচাপায় ৮২ বছরের নারী নিহত, বিচারের দাবিতে পরিবার ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, দেশে প্রাণহানি বেড়ে ৪৩ সিলেটে গাছ থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত মুম্বাইয়ের গল্পে গুলজারের ৭৬ বছর: যে শহর এক কিশোর অভিবাসীকে কবি বানিয়েছে পাঁচ বইয়ে পাঁচ ভুবনের যাত্রা, ইতিহাস থেকে ভবিষ্যৎ—পাঠকের জন্য নতুন পাঁচ ঠিকানা সৌদি আরবকে পরমাণু জ্বালানি সমৃদ্ধকরণে ছাড়, দক্ষিণ কোরিয়ার প্রশ্ন—‘আমাদের নয় কেন?’

লতিফ সিদ্দিকীকে হারিয়ে সংসদে প্রবেশ করলেন লুৎফর রহমান মতিন

সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে এবার পরাজিত হয়েছেন। প্রথমবারের মতো সংসদে পৌঁছেছেন বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন। তিনি ৪২ হাজার ৮৩৩ ভোটের ব্যবধানে লতিফ সিদ্দিকীকে হারিয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন।

এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা।

লুৎফর রহমান মতিন Archives - মজলুমের কণ্ঠ

লুৎফর রহমান মতিন ও লতিফ সিদ্দিকী দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। ২০০৮ সালের নির্বাচনে মতিন প্রথমবার লতিফ সিদ্দিকীর কাছে হেরে যান। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী ৬২ হাজার ৫০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন, যেখানে মতিন পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৩৪২ ভোট। নির্বাচনে জামায়াত ৫০ হাজার ১৯২ ভোট পেয়েছে। ভোটের সময় কিছু হামলার ঘটনা ঘটেছে।

কালিহাতী উপজেলার ইতিহাসেও এই আসন গুরুত্ব বহন করে। স্বাধীনতার ইশতেহার পাঠ করা প্রয়াত শাজাহান সিরাজ ১৯৭৯ ও ১৯৮৮ সালে জাসদ থেকে এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য হন এবং পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে নেতিবাচক মন্তব্যের কারণে তিনি দল থেকে বহিষ্কৃত হন এবং ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

ব্যাংক সুদ ও ভাতা ছাড়া আয়ের উৎস নেই লতিফ সিদ্দিকীর!

শিক্ষানুরাগী লুৎফর রহমান মতিন এলেঙ্গায় প্রতিষ্ঠিত মহিলা কলেজের মাধ্যমে নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচনে জয়ের পর তিনি বলেন, “আমি শ্রদ্ধেয় খালেদা জিয়ার নির্দেশে রাজনীতিতে এসেছি। দীর্ঘদিন ধরে কালিহাতীর মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

কালিহাতী উপজেলায় মোট ভোটার তিন লাখ ৭৪ হাজার ৯১৭ জন। ভোট পড়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৮ ভোটার। উপজেলা জুড়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৪টি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যকর খাদ্য কেন এখনও নাগালের বাইরে?

লতিফ সিদ্দিকীকে হারিয়ে সংসদে প্রবেশ করলেন লুৎফর রহমান মতিন

০৭:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬