মার্চ মাসে সারা দেশে ২৫টি গণপিটুনির ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। চলতি বছরের প্রথম তিন মাসে মোট ৮৮টি ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। সরকার বলেছিল ‘মব কালচার শেষ’, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।
কুষ্টিয়ায় পির সাজা মানুষকে কুপিয়ে হত্যা, ঢাকায় হামলা
১১ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুরে শামিম রেজা নামে এক ব্যক্তিকে পির সেজে প্রতারণা এবং ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ১০ এপ্রিল রাজধানীর শাহবাগে ট্রান্সজেন্ডার পরিচয় ও সমকামিতার অভিযোগ তুলে একদল পুরুষ ও নারী কয়েকজনকে আক্রমণ করে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অভিযান) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ প্রতিটি ঘটনায় কঠোর অবস্থান নিচ্ছে এবং তদন্ত চলছে। তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের ২০২৫ সালের তথ্যমতে, ওই বছর গণপিটুনিতে ১৯৭ জনের মৃত্যু হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















