০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরিবার নিয়ে শরতের উৎসবে জমবে সিঙ্গাপুরে লণ্ঠনযাত্রা, হানফু সাজ ও চাঁদ দেখার আয়োজন এক অ্যাপেই বাস, ফেরি, সাইকেল ভাড়া—ভ্রমণ ও যাতায়াতে নতুন সুবিধা গ্র্যাবের লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রুশ কূটনীতিককে তলব ব্রিটেনের ন্যাটোর প্রশিক্ষণ নিয়ে ফিরছেন ইউক্রেনীয় নেতারা, দেশে গিয়ে প্রশিক্ষণ দেবেন আরও বহু সেনাকে ভূগোলের নিরাপত্তাবলয় ভেঙে পড়ছে, যুক্তরাষ্ট্র কি নতুন যুদ্ধের জন্য প্রস্তুত? ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকা উদ্ধার, ৮০ জনের বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা পেন্টাগনের নিয়ন্ত্রণ কি হারাচ্ছেন পিট হেগসেথ? এক যুগ পর বন্ধ হচ্ছে ‘চিকেন শপ ডেট’, নতুন অভিযানে যেতে চান অ্যামেলিয়া ডিমোল্ডেনবার্গ ২০২৮-কে ঘিরেই কি পূর্ব এশিয়ার বড় সংকটের প্রস্তুতি? অটিজমে আক্রান্ত সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা, অন্তর্ভুক্তিমূলক সমাজের আহ্বান ডেনিস ফুয়ার

জামালপুরে মানববন্ধনে হামলা, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাসহ আহত ৫

জামালপুরে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে হামলার অভিযোগ

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করছিলেন। এ সময় জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

আহতদের মধ্যে জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আবিদ সৌরভ এবং জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকারের নাম জানা গেছে। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। তার দাবি, শুভর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে কয়েকজন আহত হন। পরে নিরাপত্তার জন্য তারা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে আশ্রয় নেন।

এসপি কার্যালয়ের সামনে অবস্থান

হামলার পর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা এসপি কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে তারা হামলার বিচার, জড়িতদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তবে হামলার অভিযোগের বিষয়ে বাস মালিক বা শ্রমিক ইউনিয়নের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরিস্থিতি শান্ত, তদন্তের আশ্বাস পুলিশের

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশি উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

জনপ্রিয় সংবাদ

পরিবার নিয়ে শরতের উৎসবে জমবে সিঙ্গাপুরে লণ্ঠনযাত্রা, হানফু সাজ ও চাঁদ দেখার আয়োজন

জামালপুরে মানববন্ধনে হামলা, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাসহ আহত ৫

০৫:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬