০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
হলিউডের মোহ, লস অ্যাঞ্জেলেসের রোদ আর কুতুরের জাদুতে ডিওর ক্রুজ ২০২৭ মসলাদার গরুর মাংসের টাকো বাটি যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ড্রোন ব্যবহারের পথ খুলল চীন, বদলাল প্রতিরক্ষা আইন বাংলাদেশের লাওয়াছড়ায় বনে ছেড়ে দেওয়া ৯ ধীরলোরির ৭টিই মারা গেল ঘরে দুই শিশুর নিথর দেহ, পাশে বাবার মরদেহ—যশোরে হৃদয়বিদারক ঘটনা নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে দেশজুড়ে সব এফআইআর বাতিল সুপ্রিম কোর্টের বৃদ্ধার চোখে বিজয়ের দামি চশমা, মানবিকতায় মুগ্ধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ভক্ত নেপালের ভয়াবহ বন্যায় জলবায়ু সংকটের দায় এড়াচ্ছে পশ্চিমা গণমাধ্যম? হারাল্ডের মৃত্যুর পর নরওয়েতে রাজতন্ত্রের সমর্থন বেড়ে ৭২ শতাংশ, নতুন রাজার শপথ গোপন তহবিলের নামে জবাবদিহি এড়ানোর সুযোগ নেই

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীকে গুলি করে হত্যা, উত্তপ্ত উত্তর ২৪ পরগনা

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনায়। বুধবার গভীর রাতে কলকাতার উপকণ্ঠ মধ‍্যমগ্রাম এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রাঠ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বিজেপি কর্মী বুদ্ধদেব বেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের দিকে মধ‍্যমগ্রাম এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। গাড়িটিতে চন্দ্রনাথ রাঠ ও বুদ্ধদেব বেরা অবস্থান করছিলেন। হামলাকারীরা অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়দের দাবি।

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথ রাঠকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বুদ্ধদেব বেরাকে পরে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

May be an image of one or more people and television

রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা

চন্দ্রনাথ রাঠ পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি উত্তর ২৪ পরগনার মধ‍্যমগ্রাম এলাকায় বসবাস করছিলেন। বিজেপি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের প্রচারে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ টিমের সক্রিয় সদস্য ছিলেন তিনি। আহত বুদ্ধদেব বেরাও একই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের মদদপুষ্ট দুষ্কৃতকারীরাই এই হামলার পেছনে রয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পুলিশ।

পুলিশি তদন্ত শুরু

Kolkata police uniform: do you know why they wear white one

ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে।

রাজনৈতিকভাবে সংবেদনশীল এই ঘটনায় নতুন করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের পরও রাজনৈতিক সহিংসতা বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।

মধ‍্যমগ্রাম কলকাতা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংঘাত ও সহিংসতার কয়েকটি ঘটনায় এই অঞ্চল আলোচনায় আসে। সর্বশেষ এই গুলির ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক পরিবেশ।

জনপ্রিয় সংবাদ

হলিউডের মোহ, লস অ্যাঞ্জেলেসের রোদ আর কুতুরের জাদুতে ডিওর ক্রুজ ২০২৭

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগীকে গুলি করে হত্যা, উত্তপ্ত উত্তর ২৪ পরগনা

১২:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬